বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

হারাম সম্পর্ক থেকে মুক্তির পথ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৯ এম ই-পেপার প্রিন্ট ভিউ
হারাম সম্পর্ক থেকে মুক্তির পথ

 

মুফতী মুহাম্মাদ আস‌আদ:

মানুষের হৃদয় ভালোবাসার জন্যই সৃষ্টি। ভালোবাসা আমাদের অন্তরকে পূর্ণতা দেয়, জীবনে উষ্ণতা নিয়ে আসে। কিন্তু সব ভালোবাসা কল্যাণকর নয়। এমন কিছু ভালোবাসা আছে, যা হৃদয়কে আলোকিত করে, আত্মাকে প্রশান্তি দেয়, আর কিছু ভালোবাসা আছে, যা অন্তরকে অন্ধকারে নিমজ্জিত করে, ঈমানকে দুর্বল করে দেয়।

একটি নিষিদ্ধ সম্পর্ক হয়তো প্রথমে সুখের অনুভূতি দেয়, কিন্তু ধীরে ধীরে তা আত্মাকে বিষাক্ত করে, আল্লাহর অনুগ্রহ থেকে দূরে সরিয়ে নেয়। তাই আসো, আজ আমরা সেই পথের সন্ধান করি— যে পথ পবিত্রতার, যে পথ আত্মার মুক্তির, যে পথ জান্নাতের!

হারাম সম্পর্ক: শয়তানের সূক্ষ্ম ফাঁদ

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন:

তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দ পথ।(সূরা আল-ইসরা: ৩২)

দেখো, আল্লাহ বলেননি ব্যভিচার কোরো না বরং বলেছেন তার কাছেও যেও না! অর্থাৎ ব্যভিচারের দিকে নিয়ে যাওয়া যাবতীয় মাধ্যম, যেমন হারাম সম্পর্ক, বেহায়াপনা, নিষিদ্ধ বন্ধুত্ব এগুলো থেকেও দূরে থাকতে হবে।

ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন:
পাপচক্রের শুরু হয় এক নিষিদ্ধ দৃষ্টি থেকে, তারপর তা কল্পনায় আসে, তারপর আকাঙ্ক্ষায় পরিণত হয়, এরপর হৃদয়ে বাসা বাঁধে, অবশেষে শরীর তা বাস্তবায়ন করে!

আজ তুমি যদি কারো প্রতি এক নিষিদ্ধ টান অনুভব করো, মনে রেখো, এটি একদিন তোমার ঈমানকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে!

নিষিদ্ধ সম্পর্কের পরিণতি: অন্তরের ব্যথা ও আল্লাহর দূরত্ব

একটি হারাম সম্পর্ক প্রথমে হয়তো মধুর মনে হয়, কিন্তু তা ধীরে ধীরে অন্তরে গভীর শূন্যতা, হতাশা ও বিষণ্নতা এনে দেয়।

রাসূলুল্লাহ্ সা. বলেছেন:

যখন একজন বান্দা গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। যদি সে তওবা না করে, তবে দাগটি বড় হতে থাকে, যতক্ষণ না তার পুরো হৃদয় অন্ধকার হয়ে যায়! (তিরমিজি: ৩৩৩৪)

তুমি কি এমন একটি সম্পর্ক চাও, যা তোমার ঈমানকে দুর্বল করে, তোমার দোয়া কবুলের পথ বন্ধ করে, এবং তোমার অন্তরকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত করে?

ইবন মাসউদ (রাঃ) বলেন:
যখন কোনো পাপ কাজ করো, তখন দেখো তোমার অন্তর শান্ত থাকে নাকি অশান্ত হয়ে যায়! যদি তোমার অন্তর সংকুচিত ও অস্থির হয়ে যায়, তবে বুঝে নাও, তুমি ভুল পথে চলে গেছো!

মুক্তির পথ: নিষিদ্ধ সম্পর্ক থেকে বেরিয়ে আসার উপায়

১️সত্যিকারের অনুশোচনা ও তওবা**
আল্লাহ বলেন:
হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না! নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। (সূরা আজ-জুমার: ৫৩)

তওবার দরজা এখনও খোলা! এখনই আল্লাহর কাছে ফিরে যাও।

২️ সম্পর্ক পুরোপুরি ছিন্ন করো— কোনো দ্বিধা ছাড়াই!
আল্লাহ বলেন: তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ কোরো না।(সূরা আন-নূর: ২১)

একটি পাপ থেকে বের হতে চাও? তাহলে সেই পাপের দিকে নিয়ে যাওয়া সমস্ত মাধ্যম ধ্বংস করো!

তার নম্বর, মেসেজ, ছবি— সবকিছু মুছে ফেলো!
এমন বন্ধুদের এড়িয়ে চলো, যারা তোমাকে আবারও এই পথের দিকে টেনে আনবে।

৩️:-একাকীত্ব ও অলসতা এড়িয়ে চলো

ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন:
যে ব্যক্তি অলসতা ও ফাঁকা সময়কে গুরুত্ব দেয় না, শয়তান তার মনকে গুনাহের দিকে নিয়ে যায়!

তাই, নিজেকে কাজে ব্যস্ত রাখো। যদি তুমি ব্যস্ত না থাকো, তবে পাপ তোমাকে ব্যস্ত করে ফেলবে!
৪️- প্রকৃত ভালোবাসার সন্ধান করো— যা জান্নাতে নিয়ে যাবে!
রাসূল সা.বলেছেন:
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য কারো প্রতি বিদ্বেষ পোষণ করে, সে পূর্ণ ঈমানের অধিকারী!(আবু দাউদ: ৪৬৮১)
সত্যিকারের ভালোবাসা সেই, যা আল্লাহর পথে টেনে নেয়, না যে পাপের পথে নিয়ে যায়।  যারা পবিত্রতা রক্ষা করে, তাদের পুরস্কার কী?
আল্লাহ বলেন:
যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, তাদের জন্য রয়েছে জান্নাতের নেয়ামত।(সূরা আল-মুমিনুন: ৫-১১)
রাসূল সা. বলেছেন:যে ব্যক্তি তার দুই ঠোঁট ও লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নেয়, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।(বুখারি: ৬৪৭৪)
আল্লাহ তোমার জন্য উত্তম কিছু সংরক্ষণ করে রেখেছেন!
তুমি যদি আজ হারাম সম্পর্কের মোহ ছেড়ে দিতে পারো, তবে নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য তার চেয়েও ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন!
রাসূল সা. বলেছেন: যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন।(আহমাদ: ২০৭২৪)

মানুষ কখনো চাই না, সাময়িক মোহে পড়ে হৃদয়কে ধ্বংস করে দিতে।
চাই চিরস্থায়ী সুখ, যা জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং পবিত্র ভালোবাসার পথে পরিচালিত করুন! আমীন!

আরবি প্রভাষক, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ঢাকা

1

টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

 

নিজস্ব প্রতিবেদন :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ২৫ থেকে ৩০ জন কোমলমতি শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় থাকা দুইজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলে বিষাক্ত কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে দেয়। ফলে পানি বিষাক্ত হয়ে পড়ে এবং সেই পানি পান করেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ( গত, ২৩ জুন) রাতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
এ সময় তাঁর সহধর্মিনী, নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি লাভলু চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

1

বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

oplus_0

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের হলরুমে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন ।

বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,  চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সমাজ সেবক দেলুয়ার হুসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি’রা।

1

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায়‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগন্থাগার  হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জামালপুর জেলার খামার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের  প্রশিক্ষণ কর্মকর্তা পিনক কুমার সাহা ,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রমুখ।

দিনব্যাপী এই কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।