মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

চকরিয়া পৌরসভার টিকাদানকারী চম্পক দত্তের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
চকরিয়া পৌরসভার টিকাদানকারী চম্পক দত্তের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ওবাইদুল হক – স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার কর্মচারী চম্পক দত্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি/পেইজ এ অপপ্রচারের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, “চকরিয়ার মুখোশ”, “Chakarian: SSC 1971 to Infinity”, “কক্স অনলাইন বার্তা”, নামক ফেইসবুক আইডি/পেইজ থেকে গত ১৫/০২/২০২৫ ইং তারিখ চম্পক দত্তের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালিয়ে চালানো হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী চম্পক দত্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে আমার কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু কিছু লোক আমাকে জনস্মুখে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিকার প্রাপ্তির জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ”

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারী চম্পক দত্ত চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন যার জিডি নং- ৭৪৫।

প্রসঙ্গত, চম্পক দত্ত কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া গ্রামের সচিন্দ্র লাল দত্তের ছেলে।

1

বকশীগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ পিএম
বকশীগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন পালিত হয়েছে

Oplus_131072

 

জামালপুরজেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনর মধ্যদিয় বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।

শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনে মেতে ওঠে সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখি শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ শিরোনামে গান ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয় ।

বৈশাখি শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স , পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ অনেকেই। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানারা, স্থানীয় গনমাধ্যম কর্মীরা সহ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে বিভিন্ন অনুষ্ঠানের অংশ গ্রহন কারী  বিজয়ী  শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তোলে দেন অতিথি’রা।

1

ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

গ্রামবাংলার ঐতিহ্যসমৃদ্ধ নানা বর্নিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করতে জেলার সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন নানা সাংস্কৃতিক, কৃষিভিত্তিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে শহরের আদালত চত্বরের বটতলায় প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণের সূচনা হয়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নিক্বণ সংগীত বিদ্যালয়ের শিল্পীরা রাগভৈরবীসহ বিভিন্ন সংগীত পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান।

এ সময় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকগান, ভাওয়াইয়া ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। লাল-সাদা পোশাকে সজ্জিত নারী-পুরুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক বর্ণিল পরিবেশ।

প্রভাতি অনুষ্ঠানের পর জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দিনব্যাপী বৈশাখী মেলা, গ্রামীণ খেলাধুলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে।

পহেলা বৈশাখ উপলক্ষে জেলার কুমারপাড়াগুলোতেও দেখা গেছে ব্যস্ততা। মাটির তৈরি বিভিন্ন সামগ্রী ও বৈশাখী পণ্যে রঙের ছোঁয়ায় ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য, যা এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

সংশ্লিষ্টরা জানান, পহেলা বৈশাখ শুধু উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। নতুন বছরের প্রথম দিনে অতীতের গ্লানি ভুলে নতুন আশায় পথচলার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

1

বর্ষবরণ উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম
বর্ষবরণ উৎসব

 

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
রঙ বাহারি পাঞ্জাবি আর শাড়ি চুড়ি শোভা,
বাঙালিদের ঐতিহ্যবোধ কতো মনোলোভা।
সাম্য, মৈত্রী বন্ধনে তার খ্যাতি জগৎ জুড়ে,
কালবৈশাখী ঝড়ের দিনে বসত অন্তঃপুরে।
নববর্ষের উৎসবে আজ সব বাঙালি জাতি,
ধর্ম বর্ণের বিভেদ ভুলে ভালো মানুষ খ্যাতি।
বর্ষবরণ উৎসবে আজ প্রাণে উল্লাস জাগে,
“এসো বৈশাখ” গানের সুরে নববর্ষের রাগে।
ঢোলের তালে বাদ্য বাজায় নব বর্ষের মাঝে,
লাল ফিতা ও সাদা শাড়ির ললনাগণ সাজে।
ঢোল পিটিয়ে বাঁশির সুরে ছোট্ট শিশুর দলে,
মণ্ডা-মিঠাই খেয়ে সবাই বৈশাখী গান বলে।
পান্তা ইলিশ আলুর ভর্তা সকাল বেলা খাবে,
এক কাতারে শিল্পীরা সব গান গাহিয়া যাবে।
নানা রকম পশরা আজ আসে মেলার মাঠে,
আনন্দ আর উচ্ছ্বাস ভরা নাগরদোলা ঘাটে।
নববর্ষের মেলার খেলা দোলনা দোলে পাশে,
মনের আশা অনেক দামী বৈশাখী সুর ভাসে।
ছুটির দিনে আনন্দ বেশ বৈশাখ মাসে মিলে,
সবাই মিলে মেলাতে যাই একাত্ম প্রাণ দিলে।