বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, মাসুদ সাঈদী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, মাসুদ সাঈদী

মো শামীম হোসাইন:

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে এবং পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ৫ আগষ্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ব্যাপারে হল। কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না। তার মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে।আরও বলেন, অভিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। সেই সাথে জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।মঙ্গলবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জামায়াত ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সামবেশে মাসুদ সাঈদী বলেন, আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ, সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। চুপ্পুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। এটিএম আজাহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি।
তিনি আরও বলেন, আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। একই সাথে জামায়াতের ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের নিবন্ধন কারো দয়ায় আমরা পাইনি। আমরা আমাদের অধিকার আদায় করে নেব। আমরা আমাদের মার্কা আদায় করে নেব ইনশাআল্লাহ।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের বিভিন্ন সড়ক পদক্ষেণ শেষে সাঈদী ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়।জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সেক্রেটারি মো. জহিরুল হক, সহ সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ, শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: