শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

ওষুধ ও সরঞ্জামের ২ কোটি টাকা আত্মসাৎ, পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ওষুধ ও সরঞ্জামের ২ কোটি টাকা আত্মসাৎ, পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

মো. শামীম হোসাইন:

পিরোজপুরে প্রায় ২ কোটি (১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭) টাকা আত্মসাতের অভিযোগে জেলা সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার বিকেলে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ শেখ বাদী হয়ে মামলাটি করেন। কাল শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দুদক।
দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের দুটি অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় মামলাটি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন জেলার সিভিল সার্জন মো. মিজানুর রহমান, জেলা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (গাইনি), ২০২৩-২৪ অর্থবছরের ওষুধ ও এমএসআর-সংক্রান্ত সার্ভে কমিটির সভাপতি ফারহানা রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সার্ভে কমিটির সদস্যসচিব মো. নিজাম উদ্দিন, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও সার্ভে কমিটির সদস্য সুরঞ্জিত কুমার সাহা, হাসপাতালের স্টোরকিপার মো. আল আমিন গাজী, ওষুধ সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা করপোরেশনের প্রোপ্রাইটর এস এম শামসুল আরেফীন, উইড্রা বিডির প্রোপ্রাইটর মো. হানিফুল ইসলাম, আনহা মেডিকেল টেকনোলজির প্রোপ্রাইটর মো. জহীরুল ইসলাম, মেডি স্কয়ারের স্বত্বাধিকারী মো. রাশেদুজ্জামান (এরশাদ)।
মামলার বিবরণে জানা যায়, ওষুধ ও এমএসআর সরবরাহকারী চারটি প্রতিষ্ঠান পিরোজপুর জেলা হাসপাতালের অনুকূলে ২০২৩-২৪ অর্থবছরে ওষুধ ও এমএসআর (চিকিৎসা ও শল্যচিকিৎসাসামগ্রী) সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ছিল। এসব সরবরাহের কার্যাদেশপ্রাপ্ত চারটি প্রতিষ্ঠান এবং সরবরাহের অনুকূলে হাসপাতালের সার্ভে কমিটির সভাপতিসহ দুই সদস্য ১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭ টাকার ওষুধ ও এমএসআর বুঝে নিয়ে ওই অর্থ পরিশোধ করেন।
গত ২৭ জানুয়ারি দুদকের অভিযান চালানোর সময় হাসপাতালের স্টক রেজিস্ট্রার এবং ওষুধ ও এমএসআর-সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই করা হয়। এতে ২০২৩-২৪ অর্থবছরে সরবরাহ করা ওই ওষুধ ও এমএসআর স্টক রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করা থাকলেও তা স্টোরে পাওয়া যায়নি।
গত ২৭ জানুয়ারি দুদকের অভিযানে এ তথ্য প্রাপ্তির পর ২ ফেব্রুয়ারি এসবের ঘাটতি পূরণের জন্য আসামিরা একটি ট্রাকে ওষুধ এনে তা স্টোরে মজুতের অপচেষ্টা করেন। দুদক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাকসহ ওই ওষুধ জব্দ করে।
মামলার বিবরণে আরও জানা যায়, পরবর্তী তদন্তের সময় এজাহারে বর্ণিত অপরাধের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে মামলায় তাঁদেরও আসামি করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে পিরোজপুরের সিভিল সার্জন মিজানুর রহমান জানান, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। মামলার তদন্তে আসল বিষয় উঠে আসবে বলে মনে করেন তিনি।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।