বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থার উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে বিনা মূল্য ইফতার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১২:০০ এম ই-পেপার প্রিন্ট ভিউ
আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থার উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে বিনা মূল্য ইফতার বিতরণ

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধি:

আজ রবিবার বেলা ১২ টার সময় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের যুব স্বেচ্ছাসেবী সংগঠন আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ করা হয় ।
যদি রাস্তায় বসে অসহায় ক্ষুধায় কাঁদে , তবে হাশরের মাঠে এই বিলাসিতার কি হিসাব দিবে ।এসো হাত মিলাও করো দান , সাথে আছে আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থা, সংগঠন।
এই স্লোগানকে সামনে রেখে ১৫ রমজানে ইফতার বিতরণ করা হয় । ইফতার বিতরণ অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থার সভাপতি আল মাদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আবু সালেহ বাবু চেয়ারম্যান ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সুযোগ্য সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল হামিদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন জামায়েত ইসলামীর সুযোগ্য আমির মাওলানা মাহবুবুর রহমান , বি এম লুৎফুল আলম লাভলু, প্রধান শিক্ষক হেঞ্চি মাধ্যমিক বিদ্যালয়, মাওলানা মোঃ হাবিবুল্লা বাশার, সহকারী শিক্ষক হেঞ্চি মাধ্যমিক বিদ্যালয় আরো, গাজী আব্দুর রউফ, সভাপতি উৎসর্গ সোসাইটি, বি এম শহিদুল ইসলাম , সহকারী প্রধান শিক্ষক হেঞ্চি মাধ্যমিক বিদ্যালয়, জনাব হাবিবুর রহমান, খোকন সাবেক ইউপি সদস্য , জনাব আবদুল্লাহ জাহিদ, সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগ আটুলিয়া ইউনিয়ন শাখা ও আরো অনেকেই । বক্তারা বলেন ইসলাম সব সময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। অসহায় অসচ্ছল মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামে অন্যতম ইবাদত। আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থা বিগত কয়ক বছর যাবৎ সমাজের অবহেলিত অসহায় দরিদ্র মানুষদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করে আসতেছে তারই ধারাবাহিকতায় আজ প্রায় ২০০ থেকে ২৫০ অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হলো । আমরা গত ডিসেম্বর মাসেও ২০০ পরিবারের মাঝে শিত বস্ত্র বিতরণ করেছি । আমরা সকলেই যদি প্রতিদিন একজন করে অসহায় মানুষকে সাহায্য করি , সাহায্যটি যতই ছোট হোক না কেন, ইনশাআল্লাহ একদিন এই দেশে একজনও অসহায় দরিদ্র মানুষ থাকবে না ক্ষুধার্তকে খাবার দেওয়া পুণ্যের কাজ-সহানুভূতি ও মানবিকতার পরিচয়। বিবেকবান মানুষমাত্রই এটি উপলব্ধি করেন। তবে ইচ্ছা ও সংকল্পের অভাবে এ আমল অনেক সময় অবহেলিত রয়ে যায়। আসুন আমরা আমাদের অসহায় মানুষের পাশে দ্বারাই ।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: