শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন – মফিজার রহমান রাজু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১:১৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন – মফিজার রহমান রাজু

বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মফিজার রহমান রাজু – সাবেক সদস্য ঢাকা জেলা সেচ্ছাসেবকদল, আশুলিয়া থানা যুবদল। সাভার আশুলিয়া তথা সারা বিশ্বের মুসলিম উম্মাহ কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। মফিজার রহমান রাজু বলেন –
পবিত্র ঈদে আপনার পরিবারের জন্য শান্তি, সম্প্রীতি, সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করছিঈদ উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।ঈদ উপলক্ষে দোয়া করি আপনার সকল ইচ্ছা পূরণ হোক, আগামী দিনগুলো আরও সুন্দর কাটুক।
আপনার চারপাশে ঈদের জাদু অনুভব করুন এবং আল্লাহ’র আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে রয়েছে।আপনার এবং আপনার পরিবারের জন্য ঈদের প্রাণভরা শুভেচ্ছা। আল্লাহ আপনার সমস্ত স্বপ্ন পূরণ করুক।ইদ আনন্দের দিন, একতার দিন, তাই বিভেদ ভুলে সকলের সঙ্গে উৎসব উদযাপন করুন।আল্লাহ আপনার ত্যাগ কবুল করুক এবং আপনাকে উদারভাবে প্রতিদান দিক। ঈদ মোবারক, এই পবিত্র দিনটি পালনের সঙ্গে আপনার হৃদয় আলোকিত হোক।আপনার আত্মার শান্তি, সমৃদ্ধি এবং ভক্তি কামনা করি। ঈদ মোবারক।এই দিনে আপনার জীবন ভালোবাসা এবং সহানুভূতির চেতনায় ভরে উঠুক।আল্লাহ আপনার সঙ্গে রয়েছে, বিশ্বাস এবং ভরসা রেখে ইতিবাচক ভাবে কাটান আগামীদিনগুলো। ঈদ মোবারক।আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র ইদের প্রাণভরা শুভেচ্ছা।সব অন্ধকার কেটে আলোয় ভরে উঠুক জীবন, সাফল্যের সমস্ত দরজা খুলে যাক। ঈদ মোবারক। ঈদের অনেক শুভেচ্ছা। এই বিশেষ দিনটি সবার জন্য শান্তি, সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক।ইদের এই দিনে আপনাকে এবং আপনার পরিবারের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।ঈদ মোবারক। আল্লাহ আপনার সমস্ত স্বপ্ন এবং আশা পূরণ করুক।আল্লাহ আপনাকে ধৈর্য্য, দয়া এবং ভালোবাসা দিয়ে আশীর্বাদ করুক।ঈদ হল অনেক ভুল সংশোধন ও অন্যকে ক্ষমা করে দেওয়ার সুযোগ, আল্লাহ আপনাকে জ্ঞান ও দয়া দান করুক।ক্ষুধার্তদের মসিহা হন, গরিব দুঃখীদের সাহায্য করুন, আল্লাহ আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুক এই কামনা করি, ঈদ মোবারক।ঈদ-উল-ফিতরের এই শুভ উপলক্ষ্যে আপনার এবং আপনার পরিবারের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।চাঁদের মতো উজ্জ্বল হোক আপনার জীবন। আপনাকে ভালোবাসা এবং আনন্দ ভরা ইদের শুভেচ্ছা জানাই।ইদের চেতনা আমাদের হৃদয়ে এবং ঘরে ঘরে একতা, সহানুভূতি এবং ভালোবাসা নিয়ে আসুক।আল্লাহর রহমত আজ, আগামীকাল এবং সর্বদা আপনার সঙ্গে থাকুক।আপনার পরিবার, প্রিয়জনের সঙ্গে উপভোগ করুন পবিত্র ঈদের আনন্দ। ঈদ মোবারক- ঈদ মোবারক

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।