শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

ময়মনসিংহে জেলা এন এস আই গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা উপজেলা হতে যৌথ বাহিনী কর্তৃক ঢাকা হতে অপহৃত নাবালিকা কিশোরীকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫:০৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ময়মনসিংহে জেলা এন এস আই গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা উপজেলা হতে যৌথ বাহিনী কর্তৃক ঢাকা হতে অপহৃত নাবালিকা কিশোরীকে উদ্ধার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের মুক্তাগাছা হতে সুমাইয়া আক্তার কুসুম (১৫)নাবালিকা ঢাকা হতে অবহৃতকে ময়মনসিংহ এন,এস আই, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও র‍্যাব এর যৌথ অভিযানে মুক্তাগাছা উপজেলার ৬ নং মানকোন ইউনিয়নের নকধারালিয়া,চর আধপাখিয়া থেকে গত রাত ১০ ঘটিকা উদ্ধার করা হয়।
গত ১১ই এপ্রিল সাদেক খান রোড, রায়ের বাজার, মোহাম্মদপুর হতে মুক্তাগাছার রবিন মিয়া পিতা সুবহান বেপারী, মাতা সুমি বেগম। স্থায়ী ঠিকানা, রাজারচর বেপারী কান্দি, সদরপুর ফরিদপুর অপহরণ করা হয়।অপহরণের বিষয়টি অবগত হয়ে ময়মনসিংহ জেলা এনএসআই কর্তৃক সংশ্লিষ্টদের অবগত করা হয় এবং দ্রুত পদক্ষেপের ভিত্তিতে অপহৃত নাবালিকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া নাবালিকাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়।

1

ঘাটিনা ব্রীজে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:১৭ এম
ঘাটিনা ব্রীজে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুর উপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয় ২ যুবক। নিহতরা হলো,সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের থাক্কায় সেতুর নিচে নদীর পাড়ে পাথরের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যায় সানি এবং স্থানীয় কাওয়াক হাসপাতালে মারা যায় ফয়সাল। এই দুই যুবক মোটর সাইকেল নিয়ে রেলপথের শিমুল ফুলের মহাসমারোহ উপভোগ করতে এখানে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বেলকুচি থেকে দুই যুবক মোটর সাইকেল নিয়ে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে আসে। বেলা ২ টার দিকে ঘাটিনা রেল সেতুর পূর্ব প্রান্তে উঠে পাশের শিমুল ফুলের দৃশ্যের ছবি তোলার সময় রংপুর এক্সপ্রেসের ধাক্কায় নিচে পাথরের উপর পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান আলফি সানি ও গুরুতর আহত হন ফয়সাল।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, এ ঘটনার পর তারা ঘাটিনা রেল সেতুতে গিয়ে সানির মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট করেন। আহত ফয়সাল উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে নিলে সেখানেই মারা যায়। রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

1

মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: শ্যালক ও ভগ্নিপতি নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:১১ এম
মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: শ্যালক ও ভগ্নিপতি নিহত

 

​ এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি

​মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবার মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে মাদারীপুর-শ্রীনদী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​​দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন:
​সাইমুন ভূঁইয়া (৩৫): পিতা রফিকুল ভূঁইয়া, বাড়ি নেত্রকোনা জেলায়।
​নাজমুল খাঁ (১৭): পিতা পান্নু খাঁ, গ্রাম: সোনাপাড়া, ইউনিয়ন: ইশিবপুর, উপজেলা: রাজৈর।
​সম্পর্কে তারা একে অপরের শ্যালক ও ভগ্নিপতি।
​​স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি কালির বাজার থেকে রাজৈরের সোনাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নবার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
​সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ভগ্নিপতি সাইমুন ভূঁইয়া মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।
​​খবর পেয়ে শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং চালক সূর্য মিয়াকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
​শ্রীনদী পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

1

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিআই) ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:০৮ এম
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিআই) ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 

মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধি

১২ ই মার্চ (বৃহস্পতিবার) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটি–২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির কনভেনর লালমাই উপজেলার কৃতি সন্তান ড. মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ।

সভায় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ডিসিসিআইয়ের সম্মানিত পরিচালক এবং আনোয়ার গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ফোরকান মুহাম্মদ হোসাইন সভায় অংশগ্রহণ করেন।

সভায় দেশের ব্যাংকিং খাতের বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। কমিটির পক্ষ থেকে আগামী এপ্রিলের শেষদিকে ব্যাংকিং সেক্টরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তাবিত ওই আলোচনা সভায় মাননীয় অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এতে বিভিন্ন খাতের ব্যবসায়িক নেতৃবৃন্দ ব্যাংকের গ্রাহক হিসেবে তারা কী ধরনের সেবা ও সুবিধা প্রত্যাশা করেন সে বিষয়ে মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা তাদের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবেন।

ডিসিসিআই নেতারা আশা প্রকাশ করেন, ব্যবসায়ী ও ব্যাংকিং খাতের প্রতিনিধিদের মধ্যে এই সংলাপ দেশের আর্থিক খাতকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।