রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মরণ (কবিতা)

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৪ এম ই-পেপার প্রিন্ট ভিউ
মরণ (কবিতা)

মো. রফিক ভূঁইয়া খোকা

 

এইখানে ‘ফেলানীর’ লাশ!
পড়ে আছে সীমান্তের কাঁটাতারের পাশ।
প্রতিবেশী ‘ভারতের’ কাছে ছিল তার বাস
অবশেষে তাই হলো তার সর্বনাশ।
এইভাবে মোদের কত সীমান্তবাসী
হচ্ছে তব সর্বগ্রাসী!
আয়, দোয়া কর সেসবের লাগি,
‘ফেলানীর’ মতো মৃত্যু আর না দেখি।

এইখানে ঘুমায় বিশ্বজিৎ!
কে জানত কিঞ্চিত,
হরতাল দিবসে বাজবে তার মৃত্যুবীণ।
প্রতিহিংসার রাজনীতির শিকার
পথিক হয়েও পেল না সে নিস্তার।
আয়, ভালো করে শোন আবার,
আজও গেল না তার মায়ের চিৎকার।
দোয়া কর, এরূপ যেন না হয় আর।

‘মিরসরাই’ এর ঘটনা জানে সবাই,
স্কুল পড়ুয়া ছেলেরা খেলতে গিয়েছিল ভাই।
মরণ যে ছিল গাড়িতে তাদেরই
কে জানতো তাই?
কী যে যাতনা! বিষম ব্যথায়
কেঁদে ফিরে বারবার ‘মিরসরাই’।
কত প্রাণ যাবে সড়ক দুর্ঘটনায়,
আজও হলো না সেসবের কোনো উপায়।

এইখানে ঘুমায় সাগর – রুনি!
কারা যে নিল তাঁদের প্রাণ কাড়ি,
অনেকদিন হয় বুঝি –
সাংবাদিকতা করত মানুষের লাগি,
তাঁদেরই তরে আজ শেষ হয় কলমের কালি।
ছোট্ট শিশুটি তাঁদের ঘুরে ফিরে এ বাড়ি সে বাড়ি,
এতিম-অসহায় হয়ে ন্যায় বিচার পেল না তারি।
চুপ কর, শব্দ করিস না বেশি,
তোকেও করবে খুন মানুষরুপী খুনি।

এইখানে ঘুমায় আমার প্রতিবেশী ফাতেমা!
সোনার মতন গা খানি তার বড়ই মায়াবী চেহারা,
স্কুলেতে পড়ত সে, করত পড়ালেখা।
পাড়ার আবাল-বৃদ্ধ সবাই ভালোবাসতো তাকে মেলা।
সেদিন ভর দুপুরে গ্রামে পরল এক সাড়া,
কী জানি কী দোষে তারে করল সর্বনাশ কারা!
জৈবিক বাসনার ছলে তার প্রাণ নিল যে তারা,
নিথর দেহ তার পড়ে রয়েছে সকলে দিশাহারা।
এমনি করে কত যে মরণ কারও নেই জানা।
দোয়া কর –
মানুষ হয়ে বাঁচা থাকে যেন সকলের আশা।

এইখানে পড়ে আছে জাহিদের লাশ!
কলেজেতে পড়তো সে, থাকত বাড়ির কাছ।
বিনা দোষে পুলিশ তাকে দিল কারাবাস।
অবশেষে নির্যাতনে বাছারে করল যে প্রাণনাশ,
সন্ত্রাস বলে ঢাকল সে বিনাশ।
পাড়ার সকলে করে রোনাজারি বারবার,
কবরের পাশে পড়ে রইল কত ভালো কাজ তার।

আহারে! কী মরণ দেখবি আয়,
দখলি জমিতে নির্মিত ‘রানা প্লাজায়’।
অবৈধ জমিতে কোটি টাকা কামাইয়ের নেশায়
গড়ে তুলেছে গার্মেন্টস শিল্প সেথায়।
ছুটির দিনেও কর্ম বিরতি না থাকায়
কত শত শ্রমিক ছিল সেদিন কর্মব্যস্ততায়।
কে জানত সেদিন মরণ আঘাত এসে দাঁড়ায়।
উপরতলা ভেঙ্গে পড়ল নিচ তলায়,
নিচতলা যে গেল মাটির তলায়।
কত প্রাণ আজ মাটিতে লুটায়,
স্বজনহারা প্রাণ আজও কেঁদে ফিরে সে যাতনায়।

এইখানে ঘুমায় ‘ঐশীর’ বাপ-মা!
কবর দেশেতে ঘুমিয়ে আছে তারা,
কথা বলিস না তোরা।
অতি আদুরে মেয়ে ‘ঐশী’ তনয়া
নেশার ঘোরে করল খুন হতভাগা,
বাপ-মায়ের প্রাণনাশে শরীর করলো রাঙা।
এইভাবে আর কত মরণ দেখবি তোরা,
সমাজ পরিবেশ যে আজ অন্ধকারে ভরা।

আয় দেখে যা-
এইখানে ঘুমায় খুশি মনি!
সারাক্ষণ থাকত হাসি- খুশি,
বাড়ির সকলে আদর করত তাকে বড় বেশি।
এতটুকু অনাদর অবহেলায় চোখের জলে পরিবেশ হত ভারি,
সোনার মতন মুখখানি আজ পড়ে আছে অমনি।
বালিশ চাপায় প্রাণবধ করল তারই গর্ভধারিণী,
মায়ের পরকিয়ায় আজ সন্তান যে হয়েছে বলি।
লজ্জায় আজ মাথা কোথায় রাখি,
কোন অশনি সংকেত ধ্বনিতেছে জাতির এখনই।
দোয়া কর সেসবের লাগি –
তাদের আত্মার শান্তি করো খোদা তুমি,
ন্যায় বিচারে করো তাদের খুশি;
এরূপ মরণ না দেখে বিশ্ববাসী।

৭ নভেম্বর, ২০১৬।

1

যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম
যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।বাংলাদেশ সরকারের মাননীয়  পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়া খাল পরিদর্শন করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালটির উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়ার খাল এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সাথে খালটির পরিবেশ ও সৌন্দর্য বজায় রেখে এলাকাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করা যায়।

1

সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গজারিয়া হাঁটি গ্রামের তিন যুবক ধান কাটতে হাওরে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. নুর জামাল (২৬), জালাল (২২) ও তোফাজ্জল হোসেন (২২) নিজ বসতঘর থেকে বের হয়ে পাগনা হাওরের নিলক্যা হাওরে তাদের জমিতে ধান কাটছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে নুর জামাল ও তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই সুপ্রাংশু দে দিলুকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে একই দিনে উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ি গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু হয়েছে। চান্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত গাভী দুটি স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৫০) ও রুকুল মিয়া (৪৭)-এর মালিকানাধীন বলে জানা গেছে।

1

স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম
স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

oplus_0

 মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধঃ

জামালপুরের বকশীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতার উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ  করেছে বিএনপির নেতারা।

শনিবার ১৮ই এপ্রিল  দুপুরে  হাইস্কুল মোড় এলাকায়, ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা

ভুক্তভোগী বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১০ এপ্রিল রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তি এলাকায় উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা করে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৮ দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি পুলিশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,

সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী ও নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সহ আরো অনেকেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দরা, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,

বিষয়টি সমাধানে বিএনপির স্থানীয় নেতাদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি।