শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

কৃতির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:২২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কৃতির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনির মন্ডল,সাভারঃ

কৃতির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর রাঢ়ীবাড়ি ভাটপাড়া এলাকার দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন,কৃতির পিতা অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক খোরশেদুজ্জামান ফিরোজি,রাকিব হাসান,রাশেদুজ্জামান বাচ্চু,খান মজলিশ বাবুসহ এলাকার গণ্যমান্য বৃক্তিবর্গ।

এসময় খোরশেদ আলম প্রধান অতিথির বক্তব্যে কৃতির স্মৃতি চারনে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কৃতি ফিরোজীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি কৃতির শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি সর্বদা তাদের পরিবারের পাশে আছেন সবসময় পাশে থাকবেন।

খোরশেদ আলম আরো বলেন, সাভার পৌরবাসীর সুখে দুঃখে সকল প্রয়োজনে পাশে থাকবেন। তিনি সাভারের জনগণের কল্যানে উন্নয়ন মূলক কাজ করে সাভারকে আলোকিত পৌরসভা হিসেবে গড়ে তুলবেন এবং সাভারকে পরিবর্তণ করার লক্ষে সাভার পৌরবাসিকে তার পাশে থাকারও আহ্বান জানান।

1

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিআই) ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:০৮ এম
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিআই) ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 

মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধি

১২ ই মার্চ (বৃহস্পতিবার) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটি–২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির কনভেনর লালমাই উপজেলার কৃতি সন্তান ড. মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ।

সভায় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ডিসিসিআইয়ের সম্মানিত পরিচালক এবং আনোয়ার গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ফোরকান মুহাম্মদ হোসাইন সভায় অংশগ্রহণ করেন।

সভায় দেশের ব্যাংকিং খাতের বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। কমিটির পক্ষ থেকে আগামী এপ্রিলের শেষদিকে ব্যাংকিং সেক্টরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তাবিত ওই আলোচনা সভায় মাননীয় অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এতে বিভিন্ন খাতের ব্যবসায়িক নেতৃবৃন্দ ব্যাংকের গ্রাহক হিসেবে তারা কী ধরনের সেবা ও সুবিধা প্রত্যাশা করেন সে বিষয়ে মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা তাদের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবেন।

ডিসিসিআই নেতারা আশা প্রকাশ করেন, ব্যবসায়ী ও ব্যাংকিং খাতের প্রতিনিধিদের মধ্যে এই সংলাপ দেশের আর্থিক খাতকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

1

যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৪ জন পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:০৪ এম
যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৪ জন পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান”এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

ইং- ১১/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী যশোর জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ০৪ জন পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ যশোর সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

1

যশোর শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা সহ গ্ৰেফতার-১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৩২ এম
যশোর শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা সহ গ্ৰেফতার-১

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

গত, ১১/০৩/২০২৬ তারিখ বেলা ১৪.৩০ ঘটিকার সময় শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/শেখ আল আমিন, এসআই (নিঃ)/মোঃ সবুজ গাজী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন দূর্গাপুর (ছাত্রাপাড়া) গ্রামস্থ মোঃ সম্রাট হোসেন (২৫) কে তার নিজ বসত ঘরের মধ্য হতে তার ডান হাতে থাকা নাইলনের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত ০২(দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক করে।

ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোঃ সম্রাট হোসেন (২৫)
পিতা-মোঃ শাহাদাত হোসেন
সাং-দূর্গাপুর (ছাত্রাপাড়া)
থানা-শার্শা, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা, যার মূল্য অনুমান ৮০,০০০/-(আশি হাজার) টাকা।