বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

গাজীপুরের রাজপথে সাহসী সৈনিকের নাম লিয়াকত আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:৩৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
গাজীপুরের রাজপথে সাহসী সৈনিকের নাম লিয়াকত আলী

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের রাজপথে সাহসী এক সৈনিক, যিনি রাজপথের নেতৃত্বে সবসময় সামনে থেকেছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন মাধখলা গ্রামের জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ লিয়াকত আলী।তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদই নন—বরং প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক প্রতীক। একেবারে তৃণমূল থেকে বেড়ে ওঠা  এই নেতা সকল ঝড়ঝাপটার মাঝেও নিজের মাটি, মানুষ এবং আদর্শের প্রতি অবিচল থেকেছেন।

১৯৯৪ সালে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে শাখা  জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যপদ লাভের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন লিয়াকত আলী। তরুণ বয়সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অকুণ্ঠ ভালোবাসা এবং ত্যাগের নিদর্শন রাখতে শুরু করেন। সেই সময়েই আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মীদের নির্যাতনে একাধিকবার আহত হলেও রাজপথ ছাড়েননি।

২০০৩ সালে তিনি নির্বাচিত হন শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হিসেবে। সেখান থেকেই শুরু হয় তাঁর রাজনীতির নতুন অধ্যায়। তিনি হয়ে উঠেন দলের জন্য একজন নিবেদিতপ্রাণ সংগঠক। ২০০৮ সালে তাঁর অর্থায়নে তার নিজের এলাকায়, দলের জন্য নিঃস্বার্থভাবে জাতীয় নির্বাচনে অধ্যাপক এম এ মান্নানের নির্বাচনী বর্ধিত সভার আয়োজন করেন। বর্তমানে তিনি গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তবে তাঁর রাজনৈতিক জীবন কেবল সফলতা নয়, সংগ্রাম ও নিপীড়নে ভরা। ২০১৯ সালের ১৭ই ফেব্রুয়ারি, সারাদেশের মতো স্বৈর সরকারের রাজনৈতিক দমননীতি থেকে বাদ যাননি তিনিও। অগনিত বার হামলার স্বীকার সহ  মিথ্যা মামলায় গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। কিন্তু লিয়াকত আলীর মনোবল ছিল অটুট। তিনি ভয় পাননি, পিছুও হটেননি।

২০২১ সালে শ্রীপুর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে পুনরায় আওয়ামী লীগ কর্তৃক হামলার শিকার হন এবং মিথ্যা মামলায় অভিযুক্ত হন। কিন্তু এ সকল বাধা তাঁকে মোটেও দমাতে পারেনি।

তিনি যুবদলের এক অবিচল সৈনিক, যিনি দলের দুঃসময়ে নিজের দায়িত্বকে ভুলে যাননি। বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের গাজীপুর জেলা সদস্য সচিব হিসেবে সফল হওয়ার পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করে প্রমাণ করেছেন—আদর্শ আর নেতৃত্ব একই মূর্তিতে সম্ভব।

ওয়ান-ইলেভেন পরবর্তী কঠিন সময়ে যখন দলের অনেকেই গা ঢাকা দিয়েছেন, তখন তিনি রাজপথে আন্দোলনে থেকেছেন, দলের সিনিয়র নেতাদের নির্দেশ বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
লিয়াকত আলী বলেন:
” ২০২৪ সালের ৫ই আগষ্ট স্বৈরাচার বিদায় নিয়েছে, তবে, এখনো সেই স্বৈরাচারের দোসররা সোচ্চার সামাজিক যোগাযোগমাধ্যমে। তৃণমূল বিএনপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি, অপপ্রচার, গুজব রটানো—এসবই একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ। আর এই চক্রান্তের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে বরাবরের মতো সামনে আছি”

একজন রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় মেলে তার সংগ্রাম আর ত্যাগে। শ্রীপুর পৌর যুবদলের সম্মানিত আহবায়ক সদস্য মোঃ লিয়াকত আলী সেই  সংগ্রামী কর্মীদের একজন, যিনি এক হাতে দলীয় সংগঠন শক্তিশালী করেছেন, অন্য হাতে গণতন্ত্র রক্ষার সংগ্রামে রাজপথ দাপিয়ে বেড়িয়েছেন।
তবে তার এই জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি একটি কুচুক্রি মহল বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তার ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবু থেমে যাননি লিয়াকত আলী । শত প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহকর্মীরা। শ্রীপুরবাসীর চোখে তিনি একজন পরিশ্রমী, ত্যাগী ও মানবিক নেতা—যিনি রাজনীতিকে ব্যবহার করেন মানুষের সেবার একটি প্ল্যাটফর্ম হিসেবে, অপপ্রচারের ঢাল হিসেবে নয়।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

1

নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সোলাইমান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​রাজনৈতিক খোলস পাল্টেও শেষ রক্ষা হলো না ড্রেজার মালিক রমজানের। ​অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই জনপ্রতিনিধি বিগত আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নদী ও কৃষিজমি উজাড় করছিলেন। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং কথিত কিছু সংবাদকর্মীকে ‘ম্যানেজ’ করে তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছিলেন। তবে সোমবারের অভিযানে তার সেই অবৈধ তৎপরতা বন্ধ করে দেয় প্রশাসন। ​ ​অভিযান পরিচালনাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষার আগেই নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারি সরঞ্জাম বিনষ্ট করে। ​ ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান: ​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ ও জনপদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।” ​অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসীর দাবি, অভিযান পরবর্তী সময়ে চক্রটি যেন পুনরায় নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি প্রয়োজন।