নাগরপুরে কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিশেষ প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে কলেজ ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করেছে।
রবিবার সকালে নাগরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন নিশ্চিত করার আহ্বান জানান তারা।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, যুগ্ম আহ্বায়ক রুপক খান ও মোস্তাকিম মিয়া,নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা প্রমুখ।
কর্মসূচিতে উপজেলা ও কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।










