লেফটেন্যান্ট ইসতিয়াক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত

ভ্রাম্যমান প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য ফেনীর ফুলগাজীর কৃতি সন্তান লেফটেন্যান্ট ইশতিয়াক ঢাকায় ৩০০ ফিট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
২৬ মে সোমবার সকাল ৯ টায় ঢাকা আর্মি হেডকোয়ার্টার্স এর পাশে সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে মরদেহ হেলিকপ্টারে গ্রামের বাড়ি ফেনীতে নিয়ে আসা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ ফেনীর ফুলগাজী মুন্সিরহাট ইউনিয়নের ফতেপুর গ্রামে দুপুর ২ টায়(বাদ যোহর) অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সেনাবাহিনী অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় করেন।













