বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

কাতারে বাংলাদেশ স্কুল ও কলেজে চারু, কারুকলা ও বিজ্ঞান মেলা-২০২৫ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২০ এম ই-পেপার প্রিন্ট ভিউ
কাতারে বাংলাদেশ স্কুল ও কলেজে চারু, কারুকলা ও বিজ্ঞান মেলা-২০২৫ অনুষ্ঠিত

 

নুরে আলম জাহাঙ্গীর : ভ্রাম্যমাণ প্রতিনিধি কাতার:

কাতারের দোহায় বাংলাদেশ মাশহুর-উল হক স্মৃতি উচ্চ ও মহাবিদ্যালয়-এ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বার্ষিক চারু ও কারুকলা এবং বিজ্ঞান মেলা-২০২৫ অনুষ্ঠিত হলো। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ হযরত আলী খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালক লে. কমান্ডার (অব.) জনাব আনোয়ার খুরশীদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এটিএম আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব মোঃ রাশেদ চৌধুরী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক ও অভিভাবক সংগঠন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক দর্শনার্থী।

মেলায় গ্রেড কেজি ওয়ান থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চারু ও কারুকলা প্রদর্শনী এবং ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত উদ্ভাবনী প্রতিভাকে বাস্তবে রূপ দেওয়া এবং সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করা। এ বছর প্রায় ৪৯০টি প্রজেক্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

মেলার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরিবেশ ছিল উৎসবমুখর। রাষ্ট্রদূত মেলার প্রদর্শনী পরিদর্শন করেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করেন এবং তাদের উৎসাহিত করেন। তিনি বলেন, “প্রায় এক কোটি বাংলাদেশী প্রবাসে থাকে এবং তাদের মনে একটি স্বপ্ন কাজ করে। সেই স্বপ্নের বাস্তব রূপ আজকের এই বিজ্ঞান মেলা। শিক্ষার্থীরা অসাধারণভাবে জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরেছে এবং দেশের নারীদের অধিকার নিয়ে সৃজনশীল প্রকল্প উপস্থাপন করেছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করবে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মেলার পরিবেশ সুশৃঙ্খল, আনন্দঘন ও উৎসবমুখর ছিল। শিশুদের নতুন উদ্ভাবন ও বৈজ্ঞানিক প্রদর্শনী দর্শক ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশংসা কুড়িয়েছে।

1

বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

oplus_0

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের হলরুমে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন ।

বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,  চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সমাজ সেবক দেলুয়ার হুসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি’রা।

1

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায়‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগন্থাগার  হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জামালপুর জেলার খামার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের  প্রশিক্ষণ কর্মকর্তা পিনক কুমার সাহা ,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রমুখ।

দিনব্যাপী এই কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৫২ পিএম
জামালপুরে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

জামালপুর জেলা প্রতিনিধি= মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ সহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) ও পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

রোববার (২১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, জামালপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা শনিবার (২০ জুন) বিকালে জামালপুর- বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিদেশী মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে ৯০ বোতল মদ সহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় পাচার করতো বলে জানায় ডিবি-১।

এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করছি।