1
জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাদারীপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই উৎসব অনুষ্ঠিত

এস এম সোহাগ কাজী – মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ-এ উৎসবমুখর পরিবেশে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক বিতরণ (বই উৎসব) অনুষ্ঠিত হয়েছে।
জনাব আব্দুল্লাহ-আল-কাইকুম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা), জেলা প্রশাসন মাদারীপুর এবং অধ্যক্ষ, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ।
জনাব ফিরোজ জামান, প্রধান শিক্ষক, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, মাদারীপুর।
অংশগ্রহণকারী: বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই তাদের মেধা ও মনন দিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক জনাব ফিরোজ জামান বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। আমরা আমাদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সহায়ক কার্যক্রমের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে নিরলস কাজ করে যাচ্ছি। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আলোচনা সভা শেষে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর নতুন বছরের পাঠ্যবই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সবশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।













