মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

1

যশোর বেনাপোল ছাত্রদলের সাথে শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোর বেনাপোল ছাত্রদলের সাথে শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনায়, শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদল এর নেতৃবৃন্দদের সাথে শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ জানুয়ারী ২০২৬) শার্শা উপজেলা,বেনাপোেল পৌর কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের আয়োজনে,বেলা ১২ টার সময় বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর মাঠ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান এর সঞ্চালনায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ৮৫ যশোর -১ ( শার্শা) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ছাত্রদের উদ্দেশ্যে বলেন,তোমরা এখন নিষ্পাপ তাই তোমরাই পারো দেশকে গড়তে,মানুষের দ্বারে দ্বারে লিফলেট বিতরণ কর এবং মানুষকে বোঝাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ও বাংলাদেশের শান্তি ফেরাতে ধানের শীষে ভোট দিন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বিএনপির চিন্তা ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ,দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ,প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপি’র শাখা প্রতিষ্ঠা,
সকল মহানগর সহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা,দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণ,
দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন,
শুধু শখ নয়, ক্রীড়া হবে আগামী প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৮৫ যশোর -১ ( শার্শা) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সংসদ এর সহ-সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি মুন্নি ইসলাম,সাবেক সহ-সভাপতি, ঢাকা,বিপ্লব মন্ডল,যুগ্ম সাদারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় মোঃ রহিম হোসেন,সদস্য, ঢাকা কলেজ ছাত্রদল রুবেল হোসেন,সদস্য,ঢাকা কলেজ ছাত্রদল আল আমিন,সদস্য,বাঙলা কলেজ ছাত্রদল নাহিদ হাসান,যুগ্ম আহবায়ক,তেজগাঁও কলেজ বাসেদ আলী পিয়াস,শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ উপজেলা ও পৌর ছাত্রদলের সকল সদস্য বৃন্দ এবং হাজারও ছাত্ররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই ওসমান হাদী ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন নেতাকর্মীরা।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: