1
যশোরে পুলিশ কর্মকর্তাদের যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মনা – যশোর জেলা প্রতিনিধিঃ
ইং১০/০১/২০২৬ খ্রিঃ তারিখ এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজন ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্লের সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে জেলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ আয়োজন করা হয়।
এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম-এর সঞ্চালনায় প্রশিক্ষণের শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন। প্রশিক্ষণে যশোর জেলার বিভিন্ন থানার মোট ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মাধ্যমে মেয়ে শিশু ভিকটিমের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা, শিশু ভিকটিমদের বিকল্প পন্থায় সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেওয়ার উপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়। তিনি বলেন, প্রতিটা থানায় নারী ও শিশু হেল্প ডেস্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে সজাগ ও সোচ্চার থাকতে হবে এবং যার যার অবস্থান থেকে সাধ্যমতো শিশু ভিকটিমদের সহযোগিতা করতে হবে, নির্যাতনে শিকার শিশুদের সাথে বন্ধু সুলভ আচারণ করতে হবে। নির্যাতনে কোন শিশু পাওয়া গেলে বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ বাড়াতে হবে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর। এছাড়াও উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এসিডি’র কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এবং মানতাকা আকতার।







