1
যশোরে নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে ৪০ জন প্রথম স্থান অধিকারী পুলিশ সদস্যদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
ইং- ২৮-০১-২০২৬ খ্রিঃ তারিখ ১১:০০ ঘটিকাট সময় নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের ০৩ দিন মেয়াদী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্সের ৪০(চল্লিশ) টি ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রতিটি ব্যাচের এক জন করে সর্বমোট ৪০(চল্লিশ) জন প্রথম স্থান অধিকারী পুলিশ সদস্যদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, পুলিশ সুপার,যশোর মহোদয়।
পুলিশ সুপার মহোদয় বলেন, উক্ত কোর্সের মাধ্যমে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যারা প্রশিক্ষণ সুন্দর ভাবে রপ্ত করতে পেরেছে তারাই প্রথম স্থান অধিকার করেছে। প্রশিক্ষণের মাধ্যমে যে শিক্ষা পেয়েছে বাস্তবে তা প্রয়োগ করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) যশোর, জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর, জনাব রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর, জনাব ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার “মনিরামপুর” সার্কেল, যশোর, জনাব মোঃ আরিফুল ইসলাম, নাভারণ সার্কেল, যশোর সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।







