1
ঝালকাঠিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ও ঘর নির্মাণের আশ্বাস

কে.এম.ইসলাম, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. আবু বক্কর সিদ্দিক রাড়ির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রবিবার (৮ মার্চ) বিকেলে দলটির নেতাকর্মীরা তাদের বাড়িতে গিয়ে নগদ অর্থ, হাড়ি-পাতিল, চাল-ডাল, পোশাকসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
এ সময় উপজেলা আমীর মাওলানা কবির হোসেন বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রাথমিকভাবে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি এবং দ্রুত তাদের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ মার্চ রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা তাদের টিনের চৌচালা ঘরের পেছনের দুই দিক থেকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ঘরে থাকা জমি বিক্রির নগদ প্রায় ৪ লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ধান-চাল ও হাঁস-মুরগি পুড়ে যায়। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।










