সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:০৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধঃ মোঃ ইমরান আকন্দ।

 

জামালপুরের বকশীগঞ্জে  ৩ মাদকসেবী প্রত্যেককে  ৩ মাসের কারাদণ্ডসহ অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক খসরু আল মামুন, উপ- পরিদর্শক আনোয়ার হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার  মৃত ইউসুফের ছেলে শান্ত(২৩),  মিয়াপাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া  এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগকে বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর রহিমপুর  থেকে মাদক সেবনের সময় আটক করা হয় ।

ভ্রাম্যমাণ  আদালত সূত্রে জানা যায়,। শান্ত, আজিজ  নামের ২  জনকে মাদক সেবনের সময় পৌর শহরের  হাইস্কুল এলাকা থেকে আটক করা হয় ও সোহাগকে উপজেলার ধানুয়াকামালপুর রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে । পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে  মাধ্যমে  প্রত্যেককে ৩ মাসের  বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা করে অর্থদণ্ড ও আজিজকে  আরো১২  দিনের এবং সোহাগকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা  বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তাদেরকে সাজা দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান বকশীগঞ্জে ভবিষ্যতেও অব্যাহত থাকবে

1

নাগরপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৪২ পিএম
নাগরপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে বিহুলা বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিহুলা বেগম ওই গ্রামের মৃত রোখমান খানের স্ত্রী। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বিহুলা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন বলে পরিবারের দাবি। রোববার (৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার শেষে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকাল ১০টা পার হয়ে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় তার পুত্রবধূ ডালিয়া আক্তার ঘরের দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তিনি ঘরের কাঠের আড়ার সঙ্গে সুতার রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিহুলা বেগমকে ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুত্রবধূ ডালিয়া আক্তার ও প্রতিবেশী রহিমা বেগম রশি কেটে মরদেহ নিচে নামান। ঘটনার সময় নিহতের ছেলে ছালাম খান (৪৫) গাজীপুরের রাসেল মার্কেটে তার কাঁচামালের ব্যবসায়িক কর্মস্থলে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং আত্মীয়-স্বজনদের বিষয়টি অবহিত করেন। পরে তিনি নাগরপুর থানায় একটি অপমৃত্যুর সংবাদ দেন। খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত করা হচ্ছে।

1

বকশীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৯:২১ পিএম
বকশীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

Oplus_131072

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ১২শত মিটার প্লাস্টিকের পাইপ জব্দ করে ধ্বংস করে দিয়েছে প্রশাসন।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের নেতৃত্বে সাধুরপাড়া  ইউনিয়নে সিংগীডোবা বিলে অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন জানায়,অভিযানে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে না পেলেও ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ১২শত মিটার প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়।

জানাগে‌ছে, গত কয়েকদিন থে‌কে সাধুরপাড়া  ইউনিয়নে গাজীর পাড়া এলাকায় সিংগীডোবা বিল থেকে একটি চক্র অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আস‌ছিল।

এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং জমি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন খবরে আজ রোববার উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।

স্থানীয়রা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা ভবিষ্যতে এই ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থায়ী উদ্যোগ নেওয়ার দাবি জানান।

অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে আছি।

1

জমি নিয়ে সংঘর্ষে: বকশীগঞ্জে বাড়িঘরে হামলা আহত-৫

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:১০ পিএম
জমি নিয়ে সংঘর্ষে: বকশীগঞ্জে বাড়িঘরে হামলা আহত-৫

মোঃ ইমরান আকন্দ,জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরুধের  জেরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।

বুধবার (৩ জুন)  সকালে উপজেলা সদর ইউনিয়নে  ঝালরচর পশ্চিম পাড়া গ্রামে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাগেছে, গতকাল বুধবার ঝালরচর পশ্চিম পাড়া গ্রামে আরিফ খানের ছেলে শাকিল খান  গংদের সাথে একই গ্রামের মৃত শাহ আলম খান এর ছেলে  মজিবর গংদের সাথে  দীর্ঘ দিন থেকে জমি জমা  নিয়ে বিরোধে চলে আসছিল এরি জের ধরে বুধবার সকালে মজিবর, নূরনবী খান, মোফাজ্জল খান , মনির খান গংরা লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে শাকিল খান  গংদের বাড়ীঘরে হামলা ভাঙচুর চালায়। এবং  ঘরের ভেতর ঢুকে ট্যাংগের তালা ভেঙ্গে ট্যাংগে থাকা নগত অর্থ নিয়ে যাওয়ার  অভিযোগ উঠেছে। এঘটনায় উভয় পক্ষের ৫ গুরুত্বর আহত হয়েছে।

হামলার ঘটনায় নিরাপত্তা হীনতায় ভোগছে শালিক খান গংরা। পরে এবিষয়ে শাকিল খান বাদী হয়ে  বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া