বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

1

নজরুলের আদর্শে নতুন প্রজন্ম গড়ার প্রত্যয়ে নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নজরুলের আদর্শে নতুন প্রজন্ম গড়ার প্রত্যয়ে নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সৃষ্টি, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নাগরপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি) দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলু-এর সহধর্মিণী মনোয়ারা বেগম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আঃ মমিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রামেন্দ্র সুন্দর বোস, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, নয়ন খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, দুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

1

বকশীগঞ্জে তল্লাশিত চালিয়ে ৪৫-কেজি গাঁজা  উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম
বকশীগঞ্জে তল্লাশিত চালিয়ে ৪৫-কেজি গাঁজা  উদ্ধার

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুর- রৌমারী মহাসড়কে তল্লাশি চালিয়ে ৪৫
কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই)  দুপুর আড়াইটার দিকে বকশীগঞ্জ তিনানী পাড়া, মহা সড়কে এসব গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা মতো ।
বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে জামালপুর- রৌমারী মহাসড়কে বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় যানবাহন তল্লাশি চালাচ্ছিলেন হাইওয়ে পুলিশ।
এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বস্তা দেখে হাইওয়ে পুলিশ থামতে বলেন।
মোটরসাইকেল চালক একটু দূরে গিয়ে মোটরসাইকেল থামিয়ে চালক দ্রুত পালিয়ে যান। এতে করে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

1

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪- মাসের কারাদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪- মাসের কারাদণ্ড

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সন্তোষ রবিদাস (৩০) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত,
সোমবার (২৯ জুন) রাত ৯ টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের নঈমমিয়া বাজার থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করার পর এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সন্তোষ রবিদাস বগারচর ইউনিয়নের ঘাসিপাড়া ডাকপাড়া গ্রামের মৃত বাচ্চা রবিদাসের ছেলে।
জানাগেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে নঈম মিয়ার বাজার এলাকায়
একটি অভিযান পরিচালনা করা হয়।এসময় মাদক সেবনরত অবস্থায় সন্তোষ রবিদাসকে হাতেনাতে আটক করা হয়। পরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেণ।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

1

বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে ১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম
বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে ১ জনের মৃত্যু

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পাহাড়ে লাকরি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার খোঁজাখুঁজি করেত বের হন বাড়ির লোকজন ও স্বজনরা। পরে পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে থেতলানো মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে বন্য হাতির আক্রমণে তিনি মারা গেছেন।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মুরাদ হোসেন  জানান, বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু খবর শোনেছি । নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।