বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধের প্রতিবাদ জানালেন সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৮:০৮ এম ই-পেপার প্রিন্ট ভিউ
বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধের প্রতিবাদ জানালেন সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা

স ম জিয়াউর রহমান,ভ্রাম্যমান প্রতিনিধি :

“ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস”
-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

” যতবারই হত্যা করো
জন্মাবো আবার,
দারুন সূর্য হবো
লিখবো নতুন ইতিহাস ”

বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের সন্তান, বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের স্রষ্টা। যুগে যুগে ছাত্রলীগ ছিল, আছে এবং থাকবে। জাতির যে কোন প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহাসিক ভূমিকার ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বহস্তে গড়ে তোলা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে বাঙালি জাতীয়তাবাদ, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ,ছাত্র সমাজের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে ছাত্র সমাজের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি ইতিহাসের নানা সন্ধিক্ষনে পরম আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের অভ্যুদয়ের প্রতিটা আন্দোলনে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ন অবদান রেখেছে। এইজন্যই জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন “ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস”। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রক্ত দিয়ে যেমন বাংলা ভাষার অধিকার রক্ষা করেছিল,তেমনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন।স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও গণমানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, সামরিক শাসন বিরোধী আন্দোলন, জঙ্গিবাদ বিরোধী আন্দোলন, ইতিহাস বিকৃতি প্রতিরোধ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন সহ বিভিন্ন জাতীয় দুর্যোগ দূর্বিপাক মোকাবেলা ও সামাজিক কর্মকান্ডে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গতকাল ২৩ অক্টোবর ২০২৪ তারিখ অবৈধ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে। মূলত ইউনুস-আসিফ নজরুল গং এদেশে জঙ্গিবাদ চাষাবাদ করে তাদের বিদেশি প্রভুদের ঘাঁটি গড়ার সুযোগ করে দিতে চায়। সরকারের ভেতরে থাকা জামাত শিবির ও নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর নেতারা মনে করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান বাধা হলো বাংলাদেশ ছাত্রলীগ। তারা তাদের বাধা দুর করার হাস্যকর অপচেষ্টা চালাচ্ছে।

আমরা জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই এই সরকার যারা নিজেরাই অবৈধ এবং অসাংবিধানিক, তারা কিভাবে একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করে? শুধু বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না, আমরা দৃঢ়ভাবে বলতে চাই এই অবৈধ সরকারের যে কোন সিদ্ধান্তকেই আমরা প্রত্যাখ্যান করি। দেশের আপামর ছাত্র-জনতা বিশ্বাস করে বর্তমান অবৈধ সরকারের প্রতিটি কর্মকাণ্ড অবৈধ।

এই অবৈধ সরকারের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদেরকে প্রকারান্তরে স্বীকৃতি দেয়ার অভিপ্রায় আমাদের নেই,বরং তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এসব হাস্যকর,দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত নিয়ে লাভ নেই; বাংলাদেশ ছাত্রলীগ অচিরেই তার স্বমহিমায় উদ্ভাসিত হবে।আপনাদের এই দুঃসাহস অচিরেই দু:স্বপ্নে পরিনত হবে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

বিবৃতিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দঃ

১. ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন (সাবেক সভাপতি)
২. এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক (সাবেক সাধারণ সম্পাদক)
৩. আব্দুর রহমান (সাবেক সাধারণ সম্পাদক)
৪. অসীম কুমার উকিল (সাবেক সাধারণ সম্পাদক)
৫. মাইনুদ্দিন হাসান চৌধুরী (সাবেক সভাপতি )
৬. ইকবালুর রহিম (সাবেক সাধারণ সম্পাদক )
৭. এ কে এম এনামুল হক শামীম (সাবেক সভাপতি)
৮. বাহাদুর বেপারী (সাবেক সভাপতি)
৯. অজয় কর খোকন (সাবেক সাধারণ সম্পাদক)
১০. এ্যাডভোকেট লিয়াকত সিকদার (সাবেক সভাপতি)
১১. নজরুল ইসলাম বাবু (সাবেক সাধারণ সম্পাদক)
১২. মারুফা আক্তার পপি (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি)
১৩. এডভোকেট সাইফুজ্জামান শিখর (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)
১৪. মাহমুদ হাসান রিপন (সাবেক সভাপতি )
১৫. মাহফুজুল হায়দার চৌধুরী রোটন (সাবেক সাধারণ সম্পাদক)
১৬. এইচএম বদিউজ্জামান সোহাগ (সাবেক সভাপতি)
১৭. সিদ্দিকী নাজমুল আলম (সাবেক সাধারণ সম্পাদক)
১৮. সাইফুর রহমান সোহাগ (সাবেক সভাপতি)
১৯. এস এম জাকির হোসেন (সাবেক সাধারণ সম্পাদক)
২০. রেজওয়ানুল হক চৌধুরী শোভন (সাবেক সভাপতি)
২১. গোলাম রাব্বানী (সাবেক সাধারণ সম্পাদক )
২২. আল নাহিয়ান খান জয় (সাবেক সভাপতি)
২৩. লেখক ভট্টাচার্য (সাবেক সাধারণ সম্পাদক)

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: