শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

জেন জি এর ১০০ জনকে প্রযুক্তির উপর ফ্রী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করল ওয়েল-আপ টেকনোলজি (Well-Up Technology)

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৯:৪৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জেন জি এর ১০০ জনকে প্রযুক্তির উপর ফ্রী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করল ওয়েল-আপ টেকনোলজি (Well-Up Technology)

 

নিউজ ডেক্স:

চট্টগ্রামের সর্ববৃহৎ প্রফেশনাল আইটি প্রতিষ্ঠান ওয়েল-আপ টেকনোলজি জেন জি এর ১০০ জনকে প্রযুক্তির নির্ভর দক্ষতা বৃদ্ধি করতে শুরু করল এ্যাপস ডেভেলপমেন্ট এর উপর ফ্রী বুট ক্যাম্প প্রশিক্ষণ প্রোগ্রাম।

প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা সাজেদা আক্তার প্রিয়ার উপস্থাপনায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমির আদনান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদে আরবের উম্ম আল-কোরাআন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সাইন্স ডিপার্টমেন্টের প্রফেসর প্রকৌশলী এম এম মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন ও নির্বাহী পরিচালক স্বরুপ কর্মকার নিলয়।

বিশেষ অতিথি প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন বলেন, ওয়েল আপ টেকনোলজি চট্টগ্রামের তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষে ১০০ জন জেন জি কে ফ্রী প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা দেন। যাতে আগামী প্রজন্ম প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসে বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারে। এতে তরুণ প্রজন্মের যেমন কর্মসংস্থান হবে, তেমনি দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে৷ সাথে সাথে বেকারত্ব কমিয়ে তরুণকে কর্মক্ষম হিসাবে গড়ে তোলা যাবে।

বিশেষ অতিথি স্বরূপ কর্মকার নিলয় বলেন, কিভাবে আমাদের শিক্ষার্থীদের জন্য আরো সরকারি বিভিন্ন প্রজেক্টের অর্থায়নে চট্টগ্রামের জেন জি কে ফ্রী প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি করা যায় সেলক্ষ্য কাজ করছে ওয়েল-আপ টেকনোলজি, ইতিমধ্যে কিছু কার্যক্রম চলমান।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশ বিদেশের নিজের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে, প্রশিক্ষণে অংশ গ্রহণ করা সবায়কে সময়ের সাথে সময়োপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে প্রযুক্তির উপর দক্ষতা বৃদ্ধি করে প্রযুক্তির সুযোগ সুবিধা গুলো কাজে লাগিয়ে কর্মমুখী শিক্ষায় দক্ষ হওয়ার জন্য আহবান জানান।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমির আদনান ওয়েল আপ টেকনোলজির নিয়মিত কার্যক্রম ও চট্টগ্রামে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ গুলো তুলে ধরেন।

উল্লেখ্য যে, চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে অবস্থিত ওয়েল-আপ টেকনোলজি প্রফেশনাল দক্ষতা বৃদ্ধির লক্ষে বিগত তিন বছর ধরে তাদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালায় যাচ্ছে। ইতিমধ্যে গত তিন বছরে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও পলিটেকনিক এর প্রায় ২ হাজার শিক্ষার্থী সহ অনেক কর্মজীবিও এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রফেশনাল কোর্সের উপর প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করে। তাদের নিয়মিত প্রশিক্ষণ প্রোগ্রাম এর মধ্যে রয়েছে – প্রফেশনাল অটোক্যাড, ত্রিডি ম্যাক্স, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং, কম্পিউটার অপারেশন, হাউস ওয়ারিং, ইলেকট্রিক্যাল অটোমেশন সহ একাধিক প্রফেশনাল কোর্স।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

1

নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সোলাইমান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​রাজনৈতিক খোলস পাল্টেও শেষ রক্ষা হলো না ড্রেজার মালিক রমজানের। ​অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই জনপ্রতিনিধি বিগত আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নদী ও কৃষিজমি উজাড় করছিলেন। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং কথিত কিছু সংবাদকর্মীকে ‘ম্যানেজ’ করে তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছিলেন। তবে সোমবারের অভিযানে তার সেই অবৈধ তৎপরতা বন্ধ করে দেয় প্রশাসন। ​ ​অভিযান পরিচালনাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষার আগেই নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারি সরঞ্জাম বিনষ্ট করে। ​ ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান: ​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ ও জনপদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।” ​অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসীর দাবি, অভিযান পরবর্তী সময়ে চক্রটি যেন পুনরায় নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি প্রয়োজন।