শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

২৫০ বেড হাসপাতালে আইসিইউ থেকে সেবা পাচ্ছে না মুমূর্ষু রোগীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১০:০৪ এম ই-পেপার প্রিন্ট ভিউ
২৫০ বেড হাসপাতালে আইসিইউ থেকে সেবা পাচ্ছে না মুমূর্ষু রোগীরা

 

সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে ২৫০ শয্যা হাসপাতালে ১০ বেডের আইসিইউ থাকলেও সেবা পাচ্ছে না মুমূর্ষু রোগীরা। সরকার লোকবল না দেয়ার কারণে ১০ বেডের আইসিইউ ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না বলে দাবি জেলার সিভিল সার্জনের।

হাসপাতালের আইসিইউ ইউনিটটি চালু থাকলে মুমূর্ষু রোগীদের চিকিৎসা দেয়া সম্ভব বলে দাবি কর্মরত ডাক্তারদের।

অনেক মুমূর্ষু রোগীকে ঢাকা, বরিশাল বা ফরিদপুর নেয়ার পথেই মারা যায়। আইসিইউ ইউনিট চালু থাকলে মুমূর্ষু রোগীদের বাঁচাতে শেষ চেষ্টা করতে পারতো স্বজনরা। সরকার এই ইউনিটে লোকবল না দিয়ে মুমূর্ষু রোগীদের যেমন চিকিৎসাসেবা বঞ্চিত করছে তেমনি কোটি কোটি টাকার যন্ত্রপাতি ফেলে রেখে নষ্ট করছে বলে অভিযোগ মাদারীপুরবাসীর।

মানুষ যখন কোন রোগাক্রান্ত হয়ে বেঁচে থাকার সক্ষমতা হারায় তখন প্রয়োজন হয় আইসিইউ’র। লাইফসাপোর্ট দিয়ে সেই রোগীকে বাঁচিয়ে রেখে চিকিৎসা দেয়া হয়। কোটি টাকার যন্ত্রপাতি দিয়ে সাজানো থাকে আইসিইউ’র প্রতিটি বেড। প্রয়োজন হয় অভিজ্ঞ চিকিৎসক ও নার্সের।

২৪ ঘণ্টা রাখতে হয় নিবিড় পর্যবেক্ষণে। রাজধানী ঢাকার বাহিরে হাতে গোনা কয়েকটি জেলায় আইসিইউ’র ব্যবস্থা আছে। সরকারি আইসিইউগুলোতে খরচ কম হলেও বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো চিকিৎসা করতে সহায়সম্বল সবই বিক্রি করতে হয়। বেসরকারি হাসপাতালগুলোর আইসিইউতে চিকিৎসা নিতে প্রতিদিনের জন্য দিতে হয় ৬০ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত। বেসরকারি হাসপাতালগুলো অবলীলায় আইসিইউতে চিকিৎসা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে রোগীদের কাছ থেকে। অথচ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক বেডের আইসিইউ থাকলেও লোকবল সংকট দেখিয়ে বন্ধ রেখেছে আইসিইউ ইউনিটগুলো। পড়ে থেকে কোটি কোটি টাকার আইসিইউ’র যন্ত্রপাতিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সাথে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শত শত মুমূর্ষু রোগী। ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ।

মাদারীপুর (প্রা.) অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক  বলেন, মাদারীপুর থেকে প্রায়ই মুমূর্ষু রোগী নিয়ে ঢাকা, বরিশাল বা ফরিদপুর নিয়ে যায় আমাদের অ্যাম্বুলেন্সগুলো। এরমধ্যে বেশিরভাগ রোগীর এতটা খারাব থাকে যে তাদের নিয়ে গন্তব্যে পৌঁছার আগেই মারা যায়। যদি মাদারীপুর ২৫০ বেডের হাসপাতালে ১০ বেডের আইসিইউ ইউনিটটি লোকবল দিলে চালু করতো তাহলে হয়তো অনেক জীবন বেঁচে যেতো।

স্থানীয় লোকজন  অনেকেই অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালগুলোতে এমনিতেই চিকিৎসা পেতে কষ্ট হয়। তারপর যদি লোকবল কম তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কোথায় যাবে। এছাড়া কোন রোগীর অবস্থা একটু খারাব হলেই তাকে ঢাকা, বরিশাল বা ফরিদপুরে রেফার করে দেয়। অনেক রোগীই রেফার করা হাসপাতালে যাওয়ার আগেই এ্যাম্বুলেন্সে মারা যায়। আগে ১০০ বেডের হাসপাতাল ছিল। পরে ২৫০ বেডে উন্নত করা হয়। ২৫০ বেডের হাসপাতাল চালু হলেও চিকিৎসা দিচ্ছে ১০০ বেডের হাসপাতালের মতোই। জিজ্ঞেস করলে বলে, ডাক্তারসহ অনেক লোক কম আছে তাই এই অবস্থা। আবার ১০ বেডের আইসিইউ এসেছে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। মাদারীপুর জেলাসহ আশেপাশের জেলাগুলোতেও আইসিইউ নেই। আর মাদারীপুর আইসিইউ চালু হলে এ অঞ্চলের রোগীদের জন্য অনেক ভাল হবে।

মাদারীপুর ২৫০ বেড হাসপাতালে ১০ বেডের আইসিইউ ইউনিট থাকলেও এখন পর্যন্ত চালু না হওয়ায় জেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করলেন মাদারীপুরে কর্মরত চিকিৎসক ডা. শিবলী মাহরিয়ার মঞ্জু।

তিনি বলেন, মাদারীপুরে আইসিইউ ব্যবস্থা না থাকার কারণে গুরুতর রোগীদের আমরা চিকিৎসা দিতে সাহস পাই না। কারণ এসকল রোগীদের ক্ষেত্রে যে কোন সময় আইসিইউ’র প্রয়োজন হতে পারে। তার রোগীর অবস্থা গুরুতর হলেই আমরা ঢাকাসহ, বরিশাল, ফরিদপুর রেফার করি। এতে রোগীরা কষ্ট পায় এমনকি অনেক সময় পথেই মারা যায়। এছাড়াও রোগীর পরিবারের কষ্টের মাত্রা বেড়ে যাওয়াসহ আর্থিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত লোকবল দিয়ে মাদারীপুর ১০ বেডের আইসিইউ ইউনিটটি চালু করার জন্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানাচ্ছি।

মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনির আহমদ খান বলেন, ১০০ বেডের হাসপাতালের চেয়েও কম লোকবল দিয়ে ২৫০ বেডের হাসপাতাল চালাচ্ছি। লোকবল সংকটে সাধারণ চিকিৎসা দিতেই হিমশিম খাচ্ছি। এরপর এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে ১০ বেডের আইসিইউ ইউনিট স্থাপন করা হয়েছে। কিন্তু এখানে কোন লোকবল দেয়া হয়নি। তাই এই ইউনিটটি এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। আমি একাধিকবার হাসপাতালসহ আইসিইউ ইউনিটে লোকবল চেয়ে চিঠি দিয়েছি এখনও পাইনি। আইসিইউ ইউনিটটি রোগীদের সেবা দিতে প্রস্তুত আছে। লোকবল পেলেই ইউনিটটি চালু করা হবে।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।