মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়

সিয়াম বাবু, বিশেষ প্রতিনিধি বগুড়া:

শনিবার বগুড়ার টিটু মিলনায়তনে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন আহবায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডক্টর মুহাম্মাদ শাহজাহান মাদানী। ড. আবু সালেহ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডক্টর আবু ইউসুফ খান ও সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক আহমদ ও বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। সম্মেলনে আরো বক্তব্য রাখেন দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দীন, সংগঠনের প্রধান উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আবদুল হক সরকার, জামিয়া ইসলামিয়া আল আকাবার অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মাওলানা আলমগীর হোসাইন,অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুল বাসেত, মাওলানা মানসুরুর রহমান, মাওলানা আব্দুল হাকিম সরকার, মাওলানা আব্দুল বাছেত, অধ্যক্ষ ইসমাইল হোসেন,অধ্যক্ষ আ ন ম ইয়াহইয়া ,অধ্যক্ষ নুর আলম, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা ইউনুস আলী, মাওলানা আব্দুল মোমিন প্রমুখ। সম্মেলন শেষে মহাস্থান মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিককে সভাপতি ও কল্যাপাড়া মাদরাসার প্রভাষক ড.আবু সালেহ মামুনকে সেক্রেটারি করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি বলেন মাদরাসার তথা কুরআন শিক্ষার আন্দোলন যারাই নস্যাৎ করতে চেয়েছিলে তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ফাসিস্টরা কোন দিন কুরআনের আন্দোলনকে ফুঁ দিয়ে নিভাতে পারবে না। তিনি শিক্ষকদের বলেন ছাত্র ছাত্রীদের সুন্দর ভাবে কুরআনের শিক্ষা দিলেই চলবে না। সাধারন মানুষের মাঝেও কুরআনের দাওয়াত পৌঁছাতে হবে। দেশকে কল্যাণমুখী ইসলামী রাস্ট্রে পরিণত করতে সকল শিক্ষকদের একযোগে কাজ করার আহবান জানান। মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সরকারের প্রতি আহবান জানান। সম্মেলন শেষে এক র‌্যালী শহর প্রদিক্ষিণ করে।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: