শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আলোকিত সন্দ্বীপ’ শিশু মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আলোকিত সন্দ্বীপ’ শিশু মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান

জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ (চট্টগ্রাম )

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ শিশু মেধাবৃত্তি-২০২৪ প্রদান অনুষ্ঠান (শুক্রবার) ০৭ ফেব্রুয়ারী বিকাল ০৪টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়ছে।
উক্ত অনুষ্ঠানে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মোঃ ইকবাল হায়দার।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন ও ষ্টাফ প্রতিনিধি আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায়
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আমির হোসেন। বক্তব্য রাখেন মাইটভাঙ্গা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, মগধরা স্কুল এন্ড কলেজ অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদ, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন, মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবদুর রহমান ভূঁইয়া রিপন, বদরশাহ ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির নির্বাহী পরিচালক মাহাবুবুল আলম।অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন জাকের হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাইটভাঙ্গা পেলিশ্যার শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবদুল জব্বার। কৃতি শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান।
অনুষ্ঠানে কৃতি শিশু শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে প্রাইজবন্ড, অভিনন্দন স্মারক, অভিনন্দন পত্র, একাধিক বই, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ক্যালেন্ডার-২০২৪ এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা প্রদান করা হয়।

বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে সন্দ্বীপব্যাপী চলমান ৭টি কর্মসূচির ভূয়সী প্রশংসার পাশাপাশি কৃতি শিশু শিক্ষার্থীদের ভাল মানুষ হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে-
১. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা শিশু মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, ২০১৪ সাল থেকে চলমান)
২. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, ২০১৫ সাল থেকে চলমান)
৩. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, ২০১৬ সাল থেকে চলমান)
৪. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, ২০১৮ সাল থেকে চলমান)
৫. কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, ২০১৮ সাল থেকে চলমান)
৬. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, ২০২২ সাল থেকে চলমান)
৭. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ( ২০২২ সাল থেকে চলমান)।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম