শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

ডেকে নিয়ে মিথ্যা চাঁদাবাজী মামলায় সাংবাদিককে ধরিয়ে দিলো শ্রমিক দল নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ডেকে নিয়ে মিথ্যা চাঁদাবাজী মামলায় সাংবাদিককে ধরিয়ে দিলো শ্রমিক দল নেতা

 

জামালপুর প্রতিনিধি :

বিনামুল্যে ল্যাট্রিন বিতরনে অর্থ আদায় ও সমবায় সমিতি নিয়ে তথ্য সংগ্রহ করায় সাংবাদিক হৃদয় হাসান ইকবালের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে ১:৩০ মিনিটে তারতা পাড়া সকাল বাজার এলাকা থেকে হৃদয়কে গ্রেফতার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। এ নিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারী) এ রিপোর্ট লেখা পর্যন্ত জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে রিদয় হাসান ইকবাল। গত ৪ ফেব্রুয়ারী মাদারগঞ্জে সমবায় সমিতির গ্রাহকদের আমানতকৃত অর্থ ফেরতের দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে এক পুলিশ কর্মকর্তার অপসারণ চেয়ে লিফলেট তৈরি করে বিক্ষোভকারীরা। এ নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। হৃদয় তার ফেসবুক থেকে সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ডটি পোস্ট দিয়ে পরবর্তীতে পোস্টটি ডিলিট করে দেয় । এ দিকে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় মাদারগঞ্জের বালিজুড়ী ইউনিয়নের শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিনের বিরুদ্ধে সরকারী ৬৫ ল্যাট্রিন বিতরনে অর্থ আদায়ের সংবাদ প্রকাশ করা হয়। হৃদয় সংবাদ করেছে এই সন্দেহে বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন ও সমবায় সমিতির কতৃপক্ষ চাঁদপুর এলাকার সমবারুর ছেলে শিমুল মোল্লাকে দিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারী) মাদারগঞ্জ থানায় ১৮৬০ পেনাল কোডের ৩৮৫/৫০৬/৩৪ ধারায় মামলা দায়ের করান। মামলা দায়েরের পর থেকেই বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন ফোন দিয়ে হৃদয়কে বাজারে যেতে বলে। হৃদয় মাদারগঞ্জ উপজেলার খাজা শাহ সুফী ইউনুস আলী কলেজের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শেষ করে বাড়ীর উদ্দ্যেশ্যে রওনা হয়। এ সময় বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন হৃদয়কে ফোন দিয়ে তারতা পাড়া সকাল বাজারে যেতে বললে হৃদয় সেখানে পৌছা মাত্রই পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এদিকে খাজা শাহ সূফী ইউনুস আলী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সালেহ শাহ শফির প্রত্যয়ন থেকে জানা যায়, ০৫ ফেব্রুয়ারী থেকে কলেজে নির্বাচনী (টেষ্ট) পরীক্ষা শুরু হয়। সেই কলেজের প্রতিটি অনুষ্ঠিত পরীক্ষায় অংশ গ্রহণ করতেছে হৃদয় হাসান। প্রতিদিনের ন্যায় ৯ ফেব্রুয়ারীর অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায়ও হৃদয় অংশ গ্রহণ করে। তিনি আরো উল্লেখ্য করেন, হৃদয়ের স্বভাব ও নৈতিক চরিত্র প্রশংসনীয়। হৃদয় কখনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কোন কাজ করে নাই।
কথা হলে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মাদারগঞ্জ প্রতিনিধি হৃদয় হাসান জানান, বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন আমাকে গতকাল রাত থেকে ফোন দিয়ে ডাকতেছে দেখা করার জন্য। আমি সকালে কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে শেষ করে বাড়ীর উদ্দ্যেশ্যে রওনা হলে আমাকে আবারো কল দেয় শরীফ উদ্দিন। পরে আমি তারতাপাড়া সকাল বাজারে যাওয়া মাত্রই আমাকে পুলিশ গ্রেফতার করে ও আমার শরীরে হাত দেয় এবং অশ্লীল ভাষায় গালি গালাজ পারে। মামলাতে যে তারিখ ও ঘটনার সময় দেখানো হয়েছে সে সময় আমার কলেজে পরীক্ষার হলে ছিলাম আমি । সমবায় সমিতির আলোচনা গুলো নিয়ে ক্ষুদ্ধ হয়ে একটি চক্র রহস্যজনক কারণে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করল । আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমি আল্লাহর কাছে এর বিচার দিলাম।
এ বিষয়ে সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর প্রতিনিধি মাসুদুর রহমান জানান, তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করা হৃদয়ের বিরুদ্ধে মিথ্যা চাদাবাজির মামলা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই মামলাটির রহস্য উদঘাটনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকা অফিস থেকেও একটি আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং পুলিশ হেডকোয়াটারে দিবে। পাশাপাশি ১২ ফেব্রুয়ারী বুধবার সকালে আমরা আদালতে জামিন প্রার্থনা করেছি। তবে হৃদয় নির্দোশ। যে তারিখের ঘটনা দেখানো হয়েছে, সেদিন মানে ৯ তারিখ সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত খাজা শাহ সূফী ইউনুস আলী ডিগ্রী কলেজের পরীক্ষার হল রুমে উপস্থিত পরীক্ষা দিয়েছে। অসং্খ্য হাতে এসেছে। ইনশাআল্লাহ মিথ্যা মামলা করার দায়ে তাকেও আইনের আওতায় আনা হবে।

এদিকে মামলার বাদী শিমুল মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জানান, এটা বিশাল কাহিনী। বলতে সময় লাগবে।

অন্যদিকে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, তার বিরুদ্ধে চাদাবাজির মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

1

বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে ১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম
বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে ১ জনের মৃত্যু

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পাহাড়ে লাকরি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার খোঁজাখুঁজি করেত বের হন বাড়ির লোকজন ও স্বজনরা। পরে পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে থেতলানো মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে বন্য হাতির আক্রমণে তিনি মারা গেছেন।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মুরাদ হোসেন  জানান, বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু খবর শোনেছি । নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

1

আ.লীগের দোসর জাহাঙ্গীরের মামলায় সম্পাদকসহ ৪ জন অভিযুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৩০ পিএম
আ.লীগের দোসর জাহাঙ্গীরের মামলায় সম্পাদকসহ ৪ জন অভিযুক্ত

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

দর্শনা জয়নগরের হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে পত্রিকায় সংবাদ  প্রকাশ করায় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন আওয়ামী লীগের দোসর জাহাঙ্গীর হোসেন। ৫ আগষ্ট পরবর্তী সীমান্ত শহর দর্শনা দিয়ে অনেক আ.লীগের দোসর ভারতে পালিয়ে যাওয়ার সহায়তাকারী হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীর আলম কোন ক্ষমতা বলে তার হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছেন তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নেপথ্যে জাহাঙ্গীরকে কে শক্তি যোগাচ্ছে তা নিয়ে সচেতন মহলের মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ? অনেকেই মন্তব্য করে বলেছেন হুন্ডি ব্যবসায়ীদের কোন দল থাকে না, যে যখন ক্ষমতায় আসে রাতারাতি খোলস পাল্টে তারা সেই দলের লোক হয়ে যায়। হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীর আ.লীগের চিহ্নিত দোসর হলেও পরিবেশ পরিস্থিতি বুঝে বর্তমান রাজনীতির সাথে মিশে গেছেন। আর এ কাজের সহযোগি হিসাবে আছেন তার  ভাই সুরুজ মিয়া ও জাহিদ হাসান ও তারেক।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সরকার রাষ্ট্রীয়  ক্ষমতায় আসার পর কুষ্টিয়ার খোকসা থেকে জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গা দর্শনা পৌর এলাকার জয়নগরে নানার বাড়িতে আশ্রয় নেয়। সীমান্ত এলাকায় বসবাস করার সুযোগে হুন্ডি ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। স্বর্ণ ও রূপা চোরাচালান ও মাদকের টাকা তার হাত দিয়ে ভারতে পাচার হতে থাকে। দিন দিন ভারত ও বাংলাদেশের হুন্ডি কারবারিদের সাথে তার চরম সখ্যতা গড়ে ওঠে। কয়েকদিনের ব্যবধানে আলিশান বাড়িসহ খোকসা নিজ এলাকায় নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তোলেন। ২০১৮ সালের ছোট একটি টোং দোকান থেকে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া জাহাঙ্গীরকে আর পায়কে। শুধু তাই নয় দেশের গোপনিয় খবর তার মাধ্যমে ভারতে পৌছিয়ে যায় বলে জনশ্রতি রয়েছে। জাহাঙ্গীরের নানা অপকর্ম নিয়ে গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক আজকের বসুন্দরাসহ বিভিন্ন  পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তেলে বেগুনে জ্বলে ওঠে জাহাঙ্গীর  ও তার সাঙ্গপাঙ্গরা। প্রকাশ্যে এবং মোবাইল ফোনের মাধ্যমে  প্রাণনাশের হুমকি দেয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ তার সাংবাদিকদের ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক দুপুর ২ টার দিকে যার কল রেকর্ড সুরক্ষিত আছে  । জীবনের নিরাপত্তা ঝুকির কথা চিন্তা করে সোহেল রানা দর্শনা থানায় ১১.১২.২৫ তারিখে একটি জিডি করেন। দর্শনা থানা পুলিশ জিডি তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করেন সমন জারি হয় জাহাঙ্গীরের নামে। গত মে মাসের ২৫ তারিখে সমন পাওয়ার পর  থেকে বিভিন্ন ফেসবুক ফেক আইডি খুলে পত্রিকার সম্পাদকসহ সাংবাদিকদের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন  জাহাঙ্গীর  এতে ক্ষিপ্ত হয়ে গত ২  জুন ২০২৬ তারিখে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, পত্রিকার সাংবাদিক হাফিজুর রহমান, রাশেদুল ইসলাম ও আসহাবুল আলমের নামে আদালতে মিথ্যা চাঁদাবাজির মামলা করে জাহাঙ্গীর। আদালত মামলাটি তদন্তের জন্য চুয়াডাঙ্গা ডিবি পুলিশের উপর তদন্তভার দেন। সাংবাদিকদের নামে চিহ্নিত হুন্ডি ব্যবসায়ি মিথ্যা চাঁদাবাজি মামলা করায় সাংবাদিক মহলসহ সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে জনশ্রুতি রয়েছে ৫ আগষ্ট পরবর্তী জাহাঙ্গীর আলম কিছুদিন আত্নগোপনে চলে যান। সুযোগ বুঝে এলাকায় ফিরে আসেন এবং জামাত ইসলাম দলে যোগদান করে তার  হুন্ডি ব্যবসার হাল ধরেন। নামপ্রকাশ না করার শর্তে জয়নগর গ্রামের কয়েকজন বলেন, ৫ আগষ্ট পরবর্তী এলাকার চিহ্নিত আ.লীগের দোসরদের রাতে আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিরাপদে ভারতে চলে যাবার সুযোগ করে দেন জাহাঙ্গীর। কারণ তার দেশে এবং ভারতে রয়েছে সিন্ডিকেট। ভারতে পালিয়ে  থাকা আ.লীগের দোষরদের সাথে ভারতীয় সিম ব্যবহার করে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বলে জোর গুঞ্জণ বাতাসে ভাসছে। বর্তমানে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যাওয়া হুন্ডি টাকা তার মাধ্যমে পাচার হয়ে থাকে। তাই তিনি প্রকাশে বলে থাকেন আমার হাত অনেক উপরে। তোদের মত সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখে কিছু করতে পারবি না। জেলার প্রশাসনের সব বিভাগের সাথে আমার রয়েছে যোগাযোগ। আমার বিরুদ্ধে কিছু লিখলে প্রাণে মেরে ফেলা হবে। ফলে এলাকাবাসির দাবি হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীর সামান্ত এলাকায় বসবাস করে দেশের তথ্য, স্বর্ণ, রুপা ও মাদকের টাকা হুন্ডি মাধ্যমে ভারতে পাচার দেশের জন্য বড়হুমকি হয়ে দাড়িয়েছে। চিহ্নিত হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীর ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার জোর দাবি তুলেছে সচেতন মহল। সেই সাথে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করায় তিব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক মহল।

1

মির্জাপুর ভাওড়া হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম
মির্জাপুর ভাওড়া হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আনোয়ার হোসেন মির্জাপুর প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা মোতাবেক মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইল ৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে ভাওড়া স্কুল এন্ড কলেজে আজ ২৫ জুন ২০২৬ ইং মাদকবিরোধী প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এই মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাওড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান । ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট ।, মোঃ জাহিদ সরকার ,যূগ্ন সম্পাদক ও সভাপতি ভাওড়া স্কুল এন্ড কলেজ এডহক কমিটি। অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন । ভাওড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম খান। মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য শাহ- আলম । । ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ।ভাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ যুবরাজ ইসলাম। ছাত্রদলের আহ্বায়ক খোকন মিয়া ভাওড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা , ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
সকল বক্তাগণ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং যদি কেউ মাদক গ্রহণ করে তাহলে তাকে ধরে আইনের হাতে সোপর্দ করার জন্য বলেন । বক্তারা আরও বলেন আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না বাড়ি ঘর ভাঙচুর করবেন না । প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন ।
আয়োজনে ভাওড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।