বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও অপরাধ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও অপরাধ সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড তেরই ফেব্রুয়ারি ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ।

পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন। মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ, মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ময়মনসিংহ, মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),ময়মনসিংহ, আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (এিশাল সার্কেল), সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, (হালুয়াঘাট সার্কেল) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারী/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জানুয়ারী/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-

১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার – সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল।

২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- মোঃ আল মামুন সরকার, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা।

৩। শ্রেষ্ঠ এস,আই- এস,আই(নি:)/ মোঃ মোজাম্মেল হোসেন,কোতোয়ালী মডেল থানা,ময়মনসিংহ।

৪। শ্রেষ্ঠ এ,এস,আই-এ,এস,আই(নিঃ)/মোঃ ওমর ফারুক, কোতোয়ালী মডেল থানা।

৫। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার-এ,এস,আই(নিঃ)/মির্জা ওয়াসিস উদ্দিন, এিশাল থানা,ময়মনসিংহ।

৬।শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার এস,আই- এস, আই(নিঃ)/ কুমোদলাল দাস

৭। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার-এস,আই (নিঃ)/ সোহরাব আলী,জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ।

৮। সবোর্চ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার – সার্জেন্ট/ মোঃ মুজাহিদুল ইসলাম, সদর ট্রাফিক,ময়মনসিংহ।

পরবর্তীতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

1

নববর্ষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম
নববর্ষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান
মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
সকালে যশোর টাউন হল ময়দান থেকে শুরু হয় এক আনন্দঘন বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি যশোর প্রধান ডাক অফিস কোটমোর হয়ে পুনরায় টাউন হল ময়দানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রংবেরঙের বৈশাখী সাজ ও ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা পুরো শহরে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব  সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং সর্বস্তরের জনগণের সাথে আনন্দ ভাগাভাগি করেন।উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পহেলা বৈশাখ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসবকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এই প্রাণের উৎসবে অংশ নিতে পারেন।
পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের সূচনায় সকলের জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশায় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
যশোর জেলা পুলিশ
“আপনার নিরাপত্তায় সর্বদা প্রস্তুত”

1

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অভয়নগর থানা এলাকার  মাদক সম্রাজ্ঞী লিপি গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম
যশোরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অভয়নগর থানা এলাকার  মাদক সম্রাজ্ঞী লিপি গ্রেফতার
মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ১৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক ১৮:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভা বুইকারা ০৫ নং ওয়ার্ডের জনৈকা মোছাঃ লিপি আক্তার (৪০) এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মোছাঃ লিপি আক্তার (৪০)  নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করলে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ উপস্থিতিতে ধৃত আসামী মোছাঃ লিপি আক্তার (৪০) এর পরিহিত শাড়ির আচঁলে বাধা অবস্থায় ০১ টি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনে রক্ষিত ১৫০ (একশত পঞ্চাশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারী পুলিশের সহয়তায়  উদ্ধারপূর্বক ঘটনাস্থলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোছাঃ লিপি আক্তার (৪০) এর বিরুদ্ধে পূর্বের সর্বমোট ২৫ টি মাদকদ্রব্যের মামলা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আসামীকে ইং ১৪/০৪/২০২৬খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীর নাম ও ঠিকানা
১। মোছাঃ লিপি আক্তার (৪০)
স্বামী- মৃত হিরু মোল্লা, পিতা- মৃত সামেদ আকন, সাং- বুইকারা(আকুঞ্জিপাড়া, ০৫ নং ওয়ার্ড, নওয়াপাড়া পৌরসভা), থানা-অভয়নগর, জেলা- যশোর।
জব্দঃ
০১। ১৫০ পিচ ইয়াবা
০২। নগদ ৪০০০/-(চার হাজার) টাকা।

1

বকশীগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ পিএম
বকশীগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন পালিত হয়েছে

Oplus_131072

 

জামালপুরজেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনর মধ্যদিয় বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।

শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনে মেতে ওঠে সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখি শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ শিরোনামে গান ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয় ।

বৈশাখি শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স , পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ অনেকেই। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানারা, স্থানীয় গনমাধ্যম কর্মীরা সহ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে বিভিন্ন অনুষ্ঠানের অংশ গ্রহন কারী  বিজয়ী  শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তোলে দেন অতিথি’রা।