শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রবাসীর কষ্টের শেষটা কোথায় দালাল?২০ জনের আকামা লাগায়নি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
প্রবাসীর কষ্টের শেষটা কোথায় দালাল?২০ জনের আকামা লাগায়নি

আবু নাসের মহিউদ্দিন, কুয়েত প্রতিনিধি 

 

কুয়েত সিটি থেকে প্রায় ১০০ কিঃমিঃ দূরে হবে ওয়াফড়া 125 কিঃমিঃআব্দালী, ফার্ম, গ্রীনহাউজ, সবজীর খেত গুলো যে নামে আমরা বলি না কেন, যেখানে অবৈধ প্রবাসীদের একটা বড় অংশ বসবাস করছে। তাদের উপার্জন করতে -অথবা মরুর মধ্যে এই স্থানগুলো নিরাপদ মনে করে তাই অবৈধরা এসমস্ত এলাকায় বসবাস তেমনিভাবেই চাঁদপুর,হাজীগঞ্জ, বরুড়া, এই তিন এলাকার ২০ জন কে ঢাকার এক দালাল মক্তবের ভীসায় নিয়ে আসে কুয়েত। এসেই তাদের জীবনে নেমে আসলো ঘন-আধাঁর কাল রাতে মত জীবনে প্রতিটি মূহুর্তে কাটছে তাদের – কারো আকামা লাগায়-নি মেডিকেল করায়নি দা-লা-ল.

 

তাদের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরলেন হাজীগঞ্জ এর আব্দুল্লাহ ভাই, পেটে অসহ্যনীয় ব্যাথ্যা অনুভব করছেন, ডাঃ এর কাছে যাবে কিন্তু তিনি অবৈধ কিভাবে যাবেন? একটি প্রাইভেট হাসপাতালে গেলেন ডাঃ দেখাতে সেখানে সমস্যায় পরলেন তাকে তারা চিকিৎসা দিতে চাইল না! এখন তিনি সরকারি হাসপাতালে গেলেন একজন দেশের লোক কে বললেন বিস্তারিত তিনি তাকে সাহায্য করতে সম্মতি জানালেন। ডাঃ দেখালেন কিছু টেষ্ট করিয়ে আনতে বললেন এগুলো শেষ করে ডাঃ কাছে গেলেন তিনি বললেন আব্দুল্লাহ তোমার দুটি কিডনিতে পাথর হয়েছে জরুরী অপারেশন করতে হবে।

আব্দুল্লাহ ভাই এর সামনের কষ্টের দিন গুলো আরও একটু বেদনাময় চলুন… আব্দুল অপারেশন বাবদ খরচ করতে হবে অনেক টাকা যা আমরা উল্লেখ করলাম না যে কোন সমস্যা হওয়ার থেকে বাঁচতে, অনেক টাকা খরচ করে অপারেশন করলেন যা শুনে আমি অবাক হয়ে গেলাম শুধু বললাম কি? বলেন ভাই এত টাকা অসম্ভব?.. কেন?..কেন নিল?.

এমন বিপদগ্রস্ত হলে অপরাধী একশ্রেণীর নিজ দেশের লোকেরা তার অপর ভাইকে জবাই করার ন্যায় টাকা আদায় করে এটা কখনো কি তারা ভাবে না যে লোকটি কতটা বিপদগ্রস্ত হয়ে আমাদের কাছে সাহায্যের জন্য আসছে।

গত তিন মাস ধরে ঘুরছেন প্রতিটি সপ্তাহে তিনি দু-বার আসতে হয় তাকে আদান হাসপাতালে অপারেশন এর সময় কিডনির দু-পাশে দুটি পাইপ স্থাপন করা হয় এগুলো খুলতে হবে। প্রতিদিন আসতে খরচ হয় ১৫ দিনার গাড়ি ভাড়া এবং ডাঃ এর ফী ১০ দিনার মাসে এক বার তারপর নিয়ে নেয় সহযোগী হয়ে কিছু।

 

আব্দুল্লাহ দেশে চলে যান না কেন?

একটি ভাই ছিল তিনি মারা গেছেন তার তিনটা মেয়ে আছে তাদের বিয়ে দিয়েছে ৭ বছর অবৈধভাবে থেকে যা কামাই করছেন তা দিয়ে। নিজের পরিবারে দুটি ছেলে মেয়ে আছে এখন মেয়েটা কে বিয়ে দিতে হবে তাই চলে যাচ্ছি না দু-তিন বছর তাকে বিয়ে দিয়ে চলে যাব ভাই। কথা গুলো বলতে বলতে পৌচ্ছে গেলাম তার গন্তব্য তিনি দুপুরে খেতে যাওয়ার আহবান করেন, তারপর সবজি নিয়ে-যান সমাদর করলেন আমি বললাম ভাই আল্লাহ সুস্থ রাখুন আপনাকে।

চলতে থাকবে কত দিন তাদের আসা যাওয়া এমন করে হাসপাতালে বারান্দায়? কখন আব্দুল্লাহ এর মত লোকেরা রেহায় পাবে এমন জীবন থেকে?

 

এক দিকে দালাল এর কারণে আজ আব্দুল্লাহ এর মত হাজার বাংলাদেশের মানুষ ভিন্ন ভিন্ন দেশে গিয়ে আজ অসহায় হারাচ্ছে নিজের সব কিছু দেশে ঋণ,সুদ,কিস্তি,জমি বন্ধকী সহ অসংখ্য বেদনার জাল বুনে তারপর এমন বিপদ জীবনে থাকলে কিভাবে বাঁচবে আব্দুল্লাহ এর মত লোকরা? যে দেশের দালালদের কাছে জিম্মি হয়ে আছে দেশের মানুষ। যেখানে পাশের দেশগুলো থেকে আসতে খরচ হয় ১ লাখ আর আমাদেরকে দিতে হয় ১০ লাখ কেন কখন আমরা নিজের দেশের মানুষের ক্ষতি করা থেকে বিরত হব?

কখন আব্দুল্লাহ এর মত লোকেরা শান্তিতে ঘুমাতে পারব?……..

 

আল্লাহ পাক সকল প্রবাসিদের ভালো রাখুন, তাদের সকল কে সহি বুঝ দান করুন।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম