বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

হিজবুল্লাহ এক দিনে রেকর্ড সংখ্যক ৫৫টি পৃথক হামলা চালিয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৩:২৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
হিজবুল্লাহ এক দিনে রেকর্ড সংখ্যক ৫৫টি পৃথক হামলা চালিয়েছে

অনলাইন ডেস্কঃ

লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর এক দিনে রেকর্ড সংখ্যক ৫৫টি পৃথক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলিদের লক্ষ্য করে এই প্রথম একসঙ্গে এত হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি সৈন্য এবং উত্তর ইসরায়েলের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে বিধ্বংসী আক্রমণ চালানো হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (২১ মার্চ) লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢোকার চেষ্টা করলে ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন হিজবুল্লাহ যোদ্ধারা।

এ সময় পূর্ব দিকে খিয়াম এবং তাইবেহ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সরাসরি বন্দুকযুদ্ধ চলে। আজ সন্ধ্যার দিকে একটি ভয়াবহ বিমান হামলায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কোন পক্ষের লোকের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা হয়নি।

সীমান্তের তীব্র লড়াইয়ের রেশ ধরে আজ বৈরুতের দক্ষিণ শহরতলী বা দাহিয়েহ এলাকায় দুটি বড় ধরণের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। এই হামলার মাধ্যমে পরিস্থিতির চরম অবনতি এবং উত্তেজনার পারদ আরও কয়েকগুণ বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই প্রতিরোধ কেবল শুরু। অন্যদিকে ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আইডিএফের আরবি মাধ্যম বিষয়ক মুখপাত্র আভিচাই আদ্রাই জানান, শুক্রবার রাতে তাদের বাহিনী হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্যকে শনাক্ত করে এবং একজনকে হত্যা করে।

তিনি আরও বলেন, এরপর ইসরায়েলি বিমানবাহিনীর একটি বিমান হিজবুল্লাহর সেই সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর ওপর তারা এর আগে গুলি ছুড়েছিল।

আদ্রাই জানান, পরবর্তী সময়ে ট্যাংকের গোলায় আরও তিনজন নিহত হয়েছেন। তবে এই সংঘর্ষে ইসরায়েলি পক্ষের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।