বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

বীরগঞ্জে স্বচ্ছ নিয়োগ কে অসচ্ছ হিসেবে দেখা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০০ এম ই-পেপার প্রিন্ট ভিউ
বীরগঞ্জে স্বচ্ছ নিয়োগ কে অসচ্ছ হিসেবে দেখা

প্রসেনজিৎ চন্দ্র শর্মা দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারীপুর দাখিল মাদ্রাসার শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার জন্য মাদ্রাসার সুপার নূর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এবং স্বচ্ছ নিয়োগকে অস্বচ্ছ হিসেবে দেখানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২ টায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর বাজারে মাদ্রাসার শিক্ষক নরেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে মুরারীপুর মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ এর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

মানববন্ধনকারী ছাত্র-ছাত্রীরা বলেন, আমাদের মাদ্রাসার পরিবেশ কে নষ্ট করতে কুচক্রী মহল কাজ করছে। তাদের ভিত্তিহীন অভিযোগ এবং স্বচ্ছ নিয়োগকে অস্বচ্ছ করতে তারা তৎপর হয়েছে। শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় পাশাপাশি প্রতিষ্ঠান পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষকরা জাতির মেরুদন্ড তাদের এভাবে অসম্মান করা হচ্ছে। আমরা তাদের অসম্মান মানতে পারছি না।

 

মাদ্রাসার সুপার নূর মোহাম্মদ বলেন, আমাদের মুরারীপুর দাখিল মাদ্রাসায় গত ২৫ জানুয়ারি ২০২৫ইং সালে ১জন সহকারী সুপার, ১জন নিরাপত্তাকর্মী, ১জন আয়া পদে নিয়োগের জন্য পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় উর্ধ্বতন মহলের ৫ জন সদস্য উপস্থিত

সকলের খাতা পত্র মূল্যায়ন করে, সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। ২১ জন প্রার্থীর মধ্যে পরীক্ষায় যারা প্রথম স্থান অর্জন করে। তাদের নিয়োগ প্রদান করার পরে এলাকার কুচক্র মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ও ইউএনও এর বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় অসত্য মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। এজন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

 

1

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম
শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

মনা – যশোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে,যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সব গ্রুপিং ভেদ ভেঙ্গে ধুয়ে মুছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের র্শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর ধানের র্শীষের পক্ষে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২০ শে জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় উলাশী ইউনিয়ন এর ধলদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান টি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

এ সময় সকল নেতাদের মাঝে একটি মিলন মেলায় রূপান্তর সৃষ্টি হয়। এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে,আমরা সবাই কাঁধে কাঁধ রেখে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, তাই নিজের আপন ভাইয়ের চাইতেও দলের ভাইকে আমরা আপন ভাই মনে করি। এবং আমাদের উলাশী ইউনিয়ন আন্দোলন সংগ্রামে শার্শা উপজেলায় সব সময় এগিয়ে আছে।
তাই উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে আমি আহ্বান জানায়,আসুন রাগ অনুরাগ অভিমান ভুলে,
১২ ই ফেব্রুয়ারি ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন আর বেশি দিন নাই, তাই সকলে মিলে মিশে প্রত্যেকটা ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে,মা বোনেদের কে ধানের শীষে ভোট দেয়ার জন্য অনুরোধ করবেন। এবং আমাদের শার্শা -১ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ”মা”’ মাটি মেহনতী মানুষের নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই এর পক্ষে নির্বাচন করি।

এসময় উপস্থিত ছিলেন, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান নেদা,সহ সভাপতি সাখাওয়াত, সহ সভাপতি জমাত আলী মেম্বার,সহ সভাপতি মোঃ খোকন,সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,প্রচার সম্পাদক হজরত আলী,যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি,১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বোদি।

এছাড়াও উলাশী ইউনিয়ন এর সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সুপার ফাইভসহ বিএনপির সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

1

সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কে.এম হারুনর রশীদ,সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,বাইতুলমাল সম্পাদক নূর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

1

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম
সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

আরাফাত রহমান কোকোকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোকে ব্যাঙ্গ করে বক্তব্য দিয়েছেন মুফতি আমির হামজা। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের ছোট ভাই যিনি ইতোমধ্যে ইন্তেকাল করেছেন সেই আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সারাদেশের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার এই বক্তব্যে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছি।