শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রংপুরে জিয়া সাইবার ফোর্সের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক সুমন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:৪৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রংপুরে জিয়া সাইবার ফোর্সের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক সুমন

 

হোসেন আলী  – বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স এর রংপুর জেলা কমিটি গঠন হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) জিয়া সাইবার ফোর্স ‘রংপুর জেলা শাখায় ৫৪ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রীয় সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি) এর সমন্বয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

রংপুর জেলার নব-নির্বাচিত কমিটির সভাপতি মো: হাসান মিয়া ও সাধারণ সম্পাদক মো: সুমন মিয়া, সিনিয়র সহ-সভাপতি: গোলাম রাব্বানী রতন, সহ-সভাপতি: মো: কামরুজ্জামান, সহ সভাপতি: কামরুল হাসান প্রধান, মো: শহিদ মিয়া, এ এইচ এম আতিকুর রহমান, শাহ জামাল ইসলাম, তোতা মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো: মোফাজ্জল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক: মো: আবু জাফর আল মামুর, সহ-সাধারণ সম্পাদক: মো: নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক: মো: নুরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক: মো: নাজিম ইসলাম, মো: মাসুদ রানা সুজন, দপ্তর সম্পাদক: মো: মনোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক: মো: ফরহাদ আলী, প্রচার সম্পাদক: পারভেজ মোশাররফ, সহ-প্রচার সম্পাদক: নুর আলম সাব্বির, হোসেন আলী তুফান, আইন বিষয়ক সম্পাদক: মো: ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক: মো: আতাউর রহমান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক: মো: হুমাউন কবির, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মিজানুর রহমান, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মো: জাকির হোসেন জয়, ছাত্র বিষয়ক সম্পাদক: মো: সোহানুর রহমান বাপ্পি, ধর্ম বিষয়ক সম্পাদক: মো: মতিউর রহমান
শ্রম বিষয়ক সম্পাদক: মো: নজরুল ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌস মিঠু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌস শানু, সাংস্কৃতিক সম্পাদক: মো: সুমন মিয়া।

কমিটির অন্যান্যরা হলেন মো: খুরশিদ আলম, মো: জাকারিয়া ইসলাম শাকিল, মো: মোস্তাফিজুর রহমান মো: শাহিদুল ইসলাম, মো: মুন্না তালুকদার, মো: আমিনুল ইসলাম স্বাধীন, মো: রাকিবুল হাসান মিলন, মো: গোলাম রব্বানী মিয়া, মো: রবিউল ইসলাম রবি, মো: মাহফুজা রহমান, মো: লিমন, মো: মিজানুর রহমান, মো: পারভেজ হাসান, মো: মামুন মিয়া, মো: রাসেল ইসলাম, মো: মোরশেদুল ইসলাম, মো: আমিনুল ইসলাম আশিক, মো: জিয়াউর রহমান, মো: মশিউর রহমান, মো: জহিরুল ইসলাম, মো: রেজওয়ানুল হক, আশরাফ আলী মিলু, আমিনুল ইসলাম।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম