রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পাংশায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রা 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:৫৫ এম ই-পেপার প্রিন্ট ভিউ
পাংশায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রা 

মোঃ হামজা শেখ, রাজবাড়ী

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা সহ বিভিন্ন  আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)পাংশা উপজেলা ও পৌর শাখা।

সোমবার (১৪ এপ্রিল)  সকালে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভা চত্বরে পান্তা ইলিশ খাওয়া, গ্রামীণ খেলাধুলা, নারীদের বালিশ খেলা, লাঠি খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

পরে পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ  শোভাযাত্রা বের করা হয়। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে শত শত মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌরসভা চত্বরে  স্থানে গিয়ে শেষ হয়।

পরে পৌর চত্বরে দিনব্যাপী লোকজ মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য খেলা-ধুলা এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়।

বিকালে উপজেলা কৃষি ফার্মে আয়োজিত সাংস্কৃতিক  অনুষ্ঠানে সভাপতি হিসাবে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।

এছাড়াও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পৌর বিএনপি সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমীন, পৌর যুবদলের সদস্য সচিব সবুজ সরদার, পাংশা উপজেলা ছাত্র দলের সভাপতি শামীম আহম্মেদ রুবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্র দলের সভাপতি রাশিদুল ইসলাম সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের  নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

1

নাগরপুরের গর্ব: যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি পেলেন ইউসুফ হোসেন লেনিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম
নাগরপুরের গর্ব: যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি পেলেন ইউসুফ হোসেন লেনিন

নিজস্ব প্রতিবেদনঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড ব্রিস্টল থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। গত,  বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের বিকন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক এই এল.এল.বি ডিগ্রি অর্জন করেন তিনি। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রাজুয়েশন সম্পন্ন করার খবর ছড়িয়ে পড়লে, তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নাগরপুর উপজেলা সংশ্লিষ্ট নেটিজেনরা।

যুক্তরাজ্যের লন্ডন থেকে ইউসুফ হোসেন লেনিন মুঠোফোনে বলেন, ইউকে থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরিকল্পনা আমার রয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য। এই সকল অর্জনকে কাজে লাগিয়ে আমার এলাকার জনসাধারণের কল্যাণে কাজ করতে চাই।

উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন। তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে ২০১৯ সালে বিবিএ (স্নাতক) এবং ২০২১ সালে এমবিএ (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুবড়িয়া ইউনিয়ন থেকে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি।

1

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম
জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত

 

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, “জুলাই শহিদরা ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রসৈনিক। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য এক অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরা এবং শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহিদরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, “শহিদদের রক্ত বৃথা যেতে পারে না। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, এনসিপির সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল হক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমদ, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জুলাই শহিদ পরিবারের পক্ষ থেকে শহিদ সোহাগের ভাই বিল্লাল মিয়া এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধা বিপুলা বেগম।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মদানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক, জনপ্রতিনিধি, সুধীজনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

1

বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৩২ পিএম
বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস ২০২৬  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই)  বিকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়া আহম্মেদ সুমন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, জুলাই আহত শহিদুল ইসলাম সানিসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানগণ ও জুলাই যোদ্ধার পরিবারের সদস্য বৃন্দরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,জুলাই শহীদদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।