শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৭:৩৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

বেতন বৈষম্য নিরসন ও পদোন্নতির সুযোগ নিশ্চিতকরণসহ দুই দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঝালকাঠির বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীরা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঝালকাঠি জেলা আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময়ে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ। সিজিএম কোর্টের জুডিশিয়াল পেশকার ও কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক শারমিন স্বর্ণা। জেলা ও দায়রা জজ আদালতের নাজির ও  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম। জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার ও ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো.রুস্তম আলী খানবক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। তারা সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন, বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদান, এবং ৭ম-১২তম গ্রেডভুক্ত করার দাবি জানান।
বক্তারা আরো বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন আমাদের দাবিকে যৌক্তিক বলে স্বীকার করলেও, সরকারিভাবে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের পদোন্নতির সুযোগ সীমিত, অথচ সেই সীমিত পথও রুদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসিমুল হাসান।উল্লেখ্য, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন গত ১৯ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানিয়ে ৪ মে’র মধ্যে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছিল। দাবি আদায়ে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম