শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

উলিপুরে এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিদায়ী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫, ৫:০৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
উলিপুরে এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিদায়ী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন ২০২৫) সকাল ১০টায় কলেজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনটি উৎসবমুখর পরিবেশে নানা আবেগ, ভালোবাসা ও অনুপ্রেরণার এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়।

কলেজের সহকারী অধ্যাপক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“সফলতা তখনই পূর্ণতা পায়, যখন একজন মানুষকে পরিবার, কর্মস্থল এবং সমাজে সম্মানের সাথে মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই চলবে না, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টাও থাকতে হবে।”
তিনি শিক্ষার্থীদের সামনে লক্ষ্য স্থির করে জীবন গঠনের পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আব্দুল ওয়াহিদ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন —
তৌফিকুর রহমান তরঙ্গ, আরাফাত আহমেদ রূপন, প্রীতম ঘোষ, সাজিদুর রহমান সেবিব এবং ফারিহা আনজুম অর্পি।
তারা কলেজজীবনের স্মৃতিচারণ, শিক্ষকদের অবদানের কথা এবং ভবিষ্যতের স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

এছাড়া বক্তব্য রাখেন —
জ্যেষ্ঠ প্রভাষক আবু নুর মো. সফিউল আলম সোহেল, সহকারী অধ্যাপক রনজিৎ কুমার বর্মণ,
গোলাম মওলা, আনিসুল ইসলাম, এবং সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের উচিত কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো। তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে, তাই তাদের দায়িত্বশীল ও সৎ হতে হবে ।
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্স পেয়ে থাকেন শিক্ষার্থীরা। চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তৌফিকুর রহমান তরঙ্গ ভর্তি পরীক্ষায় ১১ তম স্থান অধিকর করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আরাফাত আহমেদ রুপক,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট),ফারিয়া আনজুম অর্পি ঢাকা বিশ্ববিদ্যালয়,রাফিউজ্জামান রাফি বাংলাদেশ ইউনিভারসিটি অব টেক্সটাইল (বুটেক্স),রেদওয়ানুল কবির জিহাদ ,ঢাকা বিশ্ববিদ্যালয়,সাদিদুর রহমান সেবিব,আরাফাত হোসেন মাছুম প্লাবন বিশ্ববিদ্যালয়, প্রীতম ঘোষ শ্যাজালাল বিমান এ প্রযুক্তি,মোঃ রিফাত খন্দকার,মোছাঃ আয়শা সিদ্দিকাসহ ২৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ক্রেস্ট ও গোলাপফুল তুলে দেন অতিথিবৃন্দ।
শেষে দোয়া মাহফিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য ছিল এক আবেগঘন মুহূর্ত।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

1

নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সোলাইমান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​রাজনৈতিক খোলস পাল্টেও শেষ রক্ষা হলো না ড্রেজার মালিক রমজানের। ​অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই জনপ্রতিনিধি বিগত আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নদী ও কৃষিজমি উজাড় করছিলেন। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং কথিত কিছু সংবাদকর্মীকে ‘ম্যানেজ’ করে তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছিলেন। তবে সোমবারের অভিযানে তার সেই অবৈধ তৎপরতা বন্ধ করে দেয় প্রশাসন। ​ ​অভিযান পরিচালনাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষার আগেই নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারি সরঞ্জাম বিনষ্ট করে। ​ ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান: ​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ ও জনপদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।” ​অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসীর দাবি, অভিযান পরবর্তী সময়ে চক্রটি যেন পুনরায় নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি প্রয়োজন।