বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সাংবাদিকের ওপর মাদক কারবারিদের হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ২:০৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সাংবাদিকের ওপর মাদক কারবারিদের হামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় একটি অনলাইন সংবাদমাধ্যমে মাদক সেবন ও গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার বাংলাদেশ সমাচার কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফি।

বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোমতী নদীর বেরিবাঁধ এলাকায় এই হামলা চালায় সঙ্ঘবদ্ধ মাদক কারবারিদের একটি চক্র।

আহত সাংবাদিক মোঃ শাফি জানান, দুর্গাপুর এলাকার কিছু দুর্বৃত্ত তার অফিসসংলগ্ন এলাকায় ও গোমতী নদীর পাড়ে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি তাদের এ কর্মকাণ্ডে বাধা প্রদান করেন এবং কিছুদিন আগে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই চক্রটি ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

বুধবার দুপুরে কোরবানির ঈদের জন্য গরু কেনার উদ্দেশ্যে দেড় লক্ষ টাকা নিয়ে বাবুবাজার এলাকায় যাচ্ছিলেন শাফি। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওত পেতে থাকা মাদকচক্রের সদস্যরা তার গতিরোধ করে গোমতির আইলে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ছিল দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহবুব ও মাহবুবের ছেলে সায়িম, এবং আরও অজ্ঞাত ৪-৫ জন।

হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে শাফিকে বেধড়ক মারধর করে এবং তার সাথে থাকা গরু কেনার দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তার পরিবার এসে তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

সংবাদ ছড়িয়ে পড়লে কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা কুমিল্লা সদর হাসপাতালে ছুটে যান এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিকেলে আহত সাংবাদিক শাফির মা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, “হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।”

এ ঘটনায় কুমিল্লার সাংবাদিক সমাজসহ সচেতন মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম