বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ময়নামতি স্কুল এন্ড কলজের সভাপতি হলেন বাসস -এর চিপ রিপোর্টার অ্যাডভোকেট দিদারুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১১:৪৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ময়নামতি স্কুল এন্ড কলজের সভাপতি হলেন বাসস -এর চিপ রিপোর্টার অ্যাডভোকেট দিদারুল আলম

মোঃ শাহজাহান বাশার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান *ময়নামতি স্কুল অ্যান্ড কলেজ* এর নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ তারিখে বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী আলম স্বাক্ষরিত অনুমোদনপত্রে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চিফ রিপোর্টার ও ল’ডেক্স ইনচার্জ অ্যাডভোকেট মোঃ দিদারুল আলম দিদার। তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং কুমিল্লার একজন পরিচিত শিক্ষানুরাগী ও সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ ফরিদ আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন অভিভাবক সদস্য আবুল কালাম।

কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট দিদারুল আলম দিদার বলেন—
**“আমি এই প্রতিষ্ঠান থেকেই শিক্ষা গ্রহণ করেছি। এটি শুধু আমার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং আমার শিকড় ও দায়বদ্ধতার জায়গা। আমি চাই ভবিষ্যৎ প্রজন্ম আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার পরিবেশ পাক। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”**

শুধু এই প্রতিষ্ঠানেই নয়, দিদারুল আলম কুমিল্লা অঞ্চলের আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার ও শিক্ষামূলক কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং আছেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষাসামগ্রী বিতরণ, পাঠাগার স্থাপন, ও বিদ্যুৎসংযোগের মতো গুরুত্বপূর্ণ কাজে তিনি স্বউদ্যোগে অর্থ ও শ্রম দিয়ে অবদান রেখেছেন।

জনপ্রিয় সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট দিদার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেন। পেশাগত জীবনে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং আইন-আদালত ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের প্ল্যাটফর্ম ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সাংবাদিকতা, মানবাধিকার অ্যাডভোকেসি এবং গণমাধ্যমে আইনি বিষয়ক রিপোর্টিংয়ে সক্রিয় রয়েছেন। তাঁর সাহসী ও মানবিক ভূমিকা, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তিনি জাতীয়ভাবে পরিচিত।

স্থানীয় শিক্ষানুরাগী, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন অভিভাবকগণ আশা করছেন— অ্যাডভোকেট দিদারুল আলম দিদারের নেতৃত্বে ময়নামতি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

1

টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

 

নিজস্ব প্রতিবেদন :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ২৫ থেকে ৩০ জন কোমলমতি শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় থাকা দুইজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলে বিষাক্ত কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে দেয়। ফলে পানি বিষাক্ত হয়ে পড়ে এবং সেই পানি পান করেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ( গত, ২৩ জুন) রাতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
এ সময় তাঁর সহধর্মিনী, নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি লাভলু চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

1

বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

oplus_0

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের হলরুমে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন ।

বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,  চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সমাজ সেবক দেলুয়ার হুসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি’রা।

1

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায়‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগন্থাগার  হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জামালপুর জেলার খামার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের  প্রশিক্ষণ কর্মকর্তা পিনক কুমার সাহা ,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রমুখ।

দিনব্যাপী এই কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।