মির্জাপুরের জাতীয় ফল মেলা ২০২৫ শুভ উদ্বোধন

আনোয়ার হোসেন:
কৃষি সমৃদ্ধি “দেশি ফল বেশি খায়- আসুন ফলের গাছ লাগাই ‘ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল মির্জাপুর জাতীয় ফল মেলা ২০২৫ শুভ উদ্বোধন হয়েছে। ২৫ জুন ২০২৫ ইং বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নিবার্হী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম , কৃষি সম্প্রসারণ অফিসার মির্জাপুর টাঙ্গাইল সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ মেলায় আগত অতিথিবৃন্দ এ সময় অবস্থিত ছিলেন । প্রধান অতিথি জাতীয় ফল মেলা ঘুরে দেখেন । জাতীয় ফল মেলা সম্পর্কে কৃষি অফিসার জানান বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচয় করে দিতেই এমন আয়োজন করা হয়েছে ।এছাড়া একই সময়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন । এর আওতায় ২০২৪ -২৫ অর্থ বছরে খরিপ – ২/২০২৫ -২৬ মৌসুমে রোপা আমন উফশী ধান ও নারিকেলের চারা ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে এবং আমন ধানের বীজ ও সার নারিকেলের চারা সহায়তা বিষয়ক কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করে থাকেন । কৃষকেরা বিনামূল্যে কৃষি উপকরণ পেয়ে অনেক খুশি ।








