কৃষক-দিনমজুরসহ সবার কথা আছে ৩১ দফায়: দৌলতপুরে এস এ জিন্নাহ কবির

সোলায়মানঃ
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে ধামশ্বর ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট ) বিকেলে ধামশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেখানে কৃষক, দিনমজুরসহ দেশের সাধারণ মানুষের কথা তুলে ধরা হয়েছে। এই ৩১ দফা বাস্তবায়িত হলে পুরো জাতি এর সুফল ভোগ করবে। তবে এই দফাগুলো তখনই বাস্তবায়ন সম্ভব, যখন বিএনপি সরকার গঠন করবে।”
তিনি আরও বলেন,
“যারা অতীতে কোনো আন্দোলন-সংগ্রামে অংশ নেয়নি, আওয়ামী দালাল হয়ে থেকেছে, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছে—তারা এখন সুযোগ বুঝে বিএনপিতে আসতে চাইবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে, যাতে এ ধরনের প্রতারকরা বিএনপির ভেতরে প্রবেশ করতে না পারে।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এড. গোলাপ,দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, ধামশ্বর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলেক মিয়া এবং সঞ্চালনায় ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ কাজী দিন মুহাম্মদ দিনু।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।







