বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

এস এ জিন্নাহ কবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: ঘিওর বিএনপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৪:২২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
এস এ জিন্নাহ কবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: ঘিওর বিএনপি

নিজস্ব প্রতিনিধিঃ

আজ শনিবার (৩০ আগস্ট) সকালে মানিকগঞ্জের ঘিওর থানার সামনে খোন্দকার বাবলুর মিথ্যা, বানোয়াট ও অবৈধ মানববন্ধনের প্রতিবাদে ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর খোন্দকার বাবলু একজন চরিত্রহীন, লম্পট, ধান্দাবাজ ও ভূমিদস্যু। তিনি অবৈধ বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত থেকে অর্থ উপার্জন করেন এবং সেই টাকায় লোক ভাড়া করে বিএনপির জনপ্রিয় নেতা এস এ জিন্নাহ কবিরের নামে অপপ্রচার চালান।

বক্তারা আরও বলেন, এস এ জিন্নাহ কবির বিগত ১৫ বছর ধরে হামলা-মামলা, গুম-খুন ও নির্যাতনের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছেন। তিনি বন্দুকের গুলির মুখে থেকেও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিরাপদে রেখেছেন। ব্যক্তিগত ও পারিবারিক সময় ব্যয় করার সুযোগ না নিয়ে সর্বদা নেতাকর্মীদের পাশে থেকেছেন তিনি। তার মতো একজন নিবেদিতপ্রাণ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে বিএনপির হাজারো নেতাকর্মীর হৃদয়ে আঘাত করা।

প্রতিবাদ সভায় বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাবলু চোর যদি আবারও মিথ্যা ও বানোয়াট মানববন্ধন করে বা এস এ জিন্নাহ কবিরের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তবে তাকে জনগণের আদালতে কঠোর জবাব দেওয়া হবে। তারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা অতীতেও দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র রুখে দাঁড়াবেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,মোঃ ফেরদৌস, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি,মোঃ আব্দুল খালেক, সহ-সভাপতি, মানিকগঞ্জ কৃষক দল,মোঃ হাবিবুল্লাহ নোমানী, সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি,মোঃ রাজা মিয়া মেম্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ঘিওর উপজেলা বিএনপি,মোঃ জানে আলম, সম্পাদক, ঘিওর থানা বিএনপি,মোঃ শওকত আলী খান, আহ্বায়ক, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দল,আব্দুর রশিদ, সভাপতি, বানিয়াখুরা ইউনিয়ন বিএনপি,মোঃ আঃ রশিদ, সাধারণ সম্পাদক, বালিয়াখুরা ইউনিয়ন বিএনপি,আল মাসুদ, সাধারণ সম্পাদক, পয়লা ইউনিয়ন বিএনপি।

এছাড়াও ঘিওর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

কর্মসূচি থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, বিএনপির জনপ্রিয় নেতা এস এ জিন্নাহ কবিরের বিরুদ্ধে অপপ্রচার বা ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

1

নাগরপুরে শনিবার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম
নাগরপুরে শনিবার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার (১১ জুলাই) নাগরপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে নাগরপুর উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে দেলদুয়ার উপজেলা ফুটবল দলের। খেলা বিকেল সাড়ে ৩টায় নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং উপজেলা পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, নাগরপুরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা নাগরপুর ও দেলদুয়ার উপজেলার ফুটবলপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

1

বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম
বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি রক্ষা  ও সমাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ কনিকা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা মডের মসজিদের পেশ ইমাম এনায়েত উল্লাহ,উপজেলার হিন্দু কল্যাণ সমিতির সভাপতি রমেশ কর্মকার,   বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান গণরা বক্তব্য রাখেন ।
এসময় বক্তারা বলেন,  গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

1

বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম
বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য আশরাফুল সহ ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন জামালপুরের বিজ্ঞ নারী  ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বাকি এক আসামীকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুরাই) বিকাল ৩ টায় জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক  জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের গৃহবধূকে (২৬) একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন ব্যক্তি। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম, মামলার আসামী নিলখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু,  বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদন্ড প্রদান করেন।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করেন।
এছাড়াও ইদ্রিস আলী নামে এক আসামীকে খালাস প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।