দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া”

মহিউদ্দিন মহি খন্দকার (ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ফেনী-১ আসনের ছাগলনাইয়া, পশুরাম ও ফুলগাজি উপজেলার সাধারণ মানুষের উদ্যোগে এবং আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়ার তত্ত্বাবধানে জুমার সালাত পরবর্তী বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
স্থানীয় মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে শতশত মুসল্লি অংশ নেন। তারা বাংলাদেশের সকল অলি-আউলিয়ার বরাত দিয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান, যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও সাধারণ মানুষের মাঝে ফিরে আসতে পারেন।
দোয়া অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি হয় এবং সবাই এক কণ্ঠে দেশের শান্তি, কল্যাণ ও ঐক্যের জন্যও দোয়া করেন। আরিফুর রহমান মজুমদারের প্রতিক্রিয়া“
দেশনেত্রীর শারীরিক অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ফেনী-১ এর সাধারণ মানুষ আজ আল্লাহর দরবারে মাথা নত করে তাঁর সুস্থতা কামনা করেছেন। মানবিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই এই আয়োজন। আমরা বিশ্বাস করি, আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন।” দোয়া আয়োজক জিয়াউল হকের পক্ষ থেকে বলা হয়
“দেশনেত্রী শুধু একটি দলের নেতা নন, তিনি এই দেশের মা–সম। তাঁর সুস্থতা ফিরলে দেশের মানুষ নতুন আশার আলো দেখবে। তাই আমরা সকল অলি-আউলিয়ার উসিলায় আল্লাহর রহমত কামনা করেছি।”












