1
আগুনের শপথ: শহীদ ওসমান হাদী

মো: রেজাউল করিম
থামিস না, থামিস না—
ওসমান হাদীর রক্ত ডাকে!
রাজপথ কাঁপে, আকাশ ফেটে
বিদ্রোহ নামে একসাথে!
মিথ্যার মুখে ঘুষি মেরে
সত্য বলেছিল যে কণ্ঠ,
গুলি এসেও পারেনি থামাতে
সেই বজ্রভাঙা স্পর্ধা-শব্দ!
ভয়কে ছুড়ে ফেলেছিলে তুমি
পিছনের অন্ধকারে,
একলা দাঁড়িয়ে বলেছিলে—
“অন্যায় চলবে না আর এ দেশে!”
শেকল ভাঙে, তালা পড়ে
তোমার নামে স্লোগানে,
ওসমান হাদী মানেই সাহস
নিরস্ত্র মানুষের প্রাণে!
রক্ত ঝরেছে—মাটি জ্বলে,
জ্বলে প্রতিটি মোড়,
এক হাদী পড়ে গেলেও
হাজার হাদী হবে জোর!
মরিসনি তুমি, মরিসনি—
তুমি ছড়িয়ে পড়েছো,
প্রতিবাদ, মিছিল, আগুন কণ্ঠে
চিরকাল বেঁচে আছো!
জুলুম থাকলে যুদ্ধ হবে,
রুখে দাঁড়ানোর দিন,
ওসমান হাদীর নাম নিয়েই
বিদ্রোহ হবে রঙিন!










