শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

1

ইতালির স্বপ্নে বিভোর হয়ে ৪০ লাখ টাকা ও সন্তান হারিয়ে নিঃস্ব মাদারীপুরের এক পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৪০ এম ই-পেপার প্রিন্ট ভিউ
ইতালির স্বপ্নে বিভোর হয়ে ৪০ লাখ টাকা ও সন্তান হারিয়ে নিঃস্ব মাদারীপুরের এক পরিবার

 

সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে ইতালির যাওয়ার স্বপ্ন দেখিয়ে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে মাফিয়া মাহবুল ফরাজি ও তার সহযোগী মানবপাচারকারী চক্র। দালালের খপ্পরে পড়ে সর্বস্ব খুঁইয়ে এখন দিশেহারা নিখোঁজ সলেমান বেপারীর পরিবার। একদিকে একমাত্র ছেলেকে হারানোর শোক, অন্যদিকে দেনার দায়ে ভিটেমাটি হারানোর উপক্রম—সব মিলিয়ে এক মানবেতর জীবন পার করছে ভুক্তভোগী পরিবারটি।
ঘটনার শুরু ও প্রতারণার জাল
ভুক্তভোগী পরিবার ও মামলার নথি সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর এলাকার মাহবুল ফরাজি (৪৬) নামে এক চিহ্নিত মানবপাচারকারী একই গ্রামের কৃষক মুনসুর বেপারীর ছেলে সলেমানকে সরাসরি ফ্লাইটে ইতালি পাঠানোর প্রলোভন দেখায়। প্রথমে রাজি না হলেও মাহবুল ও তার সহযোগী ৫ সদস্যের মিষ্টি কথায় ও উন্নত জীবনের আশায় পা দেন সহজ-সরল কৃষক মুনসুর। গত ২০ সেপ্টেম্বর চুক্তি অনুযায়ী ২২ লক্ষ টাকা তুলে দেন মাহবুল ও এবাদুল বেপারীর হাতে।
সরাসরি ফ্লাইটের নামে লিবিয়ার বন্দিশালায়
২৪ সেপ্টেম্বর রাত ২টার দিকে সলেমানকে ঢাকা বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু সলেমান ইতালির বদলে পৌঁছান শ্রীলঙ্কা এবং সেখান থেকে তাকে দুবাই হয়ে নিয়ে যাওয়া হয় লিবিয়ার ত্রিপোলিতে। সেখানে পৌঁছানো মাত্রই স্থানীয় লিবিয়ান মাফিয়াদের হাতে সলেমানকে বিক্রি করে দেয় এই চক্রটি। শুরু হয় অমানবিক শারীরিক নির্যাতন। নির্যাতনের সেই ভিডিও চিত্র বাংলাদেশে সলেমানের বাবার কাছে পাঠিয়ে আরও ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে মাহবুল ফরাজি।
ছেলের ওপর অমানবিক অত্যাচারের দৃশ্য সইতে না পেরে কৃষক মুনসুর বেপারী বিভিন্ন এনজিও থেকে কিস্তি এবং চড়া সুদে ঋণ নিয়ে আবারও ১৩ লক্ষ টাকা তুলে দেন ওই চক্রের হাতে।
টাকা নিয়েও শেষ হয়নি নিষ্ঠুরতা
টাকা দেওয়ার পর ২০ দিন পেরিয়ে গেলেও সলেমানের কোনো খোঁজ না পেয়ে ১০ ডিসেম্বর মাহবুলের বাড়িতে যান মুনসুর বেপারী। সেখানে তাকে জানানো হয়, ছেলের সাথে কথা বলতে হলে আরও ৫ লক্ষ টাকা দিতে হবে, অন্যথায় সলেমানকে মেরে ফেলা হবে। ছেলের প্রাণ বাঁচাতে শেষ সম্বল বিক্রি করে ৫ ডিসেম্বর আরও ৫ লক্ষ টাকা মাহবুলের হাতে দেন মুনসুর। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই মাহবুল ফরাজি, এবাদুল ফরাজি, মলিনা বেগম, আজাদ বেপারী, মাহমুদা বেগম ও সোহেল নামের চক্রের ৬ সদস্যই আত্মগোপন করে।
বিচারের অপেক্ষায় ভুক্তভোগী পরিবার
বর্তমানে ছেলের কোনো হদিস না পেয়ে এবং ঋণের চাপে পিষ্ট হয়ে সলেমানের মা ইয়াসমিন বেগম (৪৫) বাদী হয়ে মাদারীপুর মানবপাচার দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৩৩১)।
ভুক্তভোগী মুনসুর বেপারী আহজারি করে বলেন, “আমি মাহবুলের কথা বিশ্বাস করে আমার ছেলে, জায়গা-জমি, ঘরবাড়ি সব হারিয়ে আজ নিঃশেষ। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এই মাফিয়াদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো বাবার বুক এভাবে খালি না হয়।”
এলাকাবাসীর ক্ষোভ
নয়াচর এলাকার বাসিন্দা সালমা বেগম ও সালাম খাঁ জানান, এই মাহবুল ফরাজি চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার তরুণদের বিদেশে পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে আসছে। এর আগেও জনৈক এক ব্যক্তি কোটি টাকা খরচ করে প্রাণ নিয়ে দেশে ফিরেছেন। এই মানবপাচারকারী চক্রের মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

1

রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৮ পিএম
রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

জাকারিয়া আল ফয়সালঃ

শুক্রবার (১ মে) নগরীর বাটারমোড় এলাকায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বাটারমোড় থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড়, জিরো পয়েন্ট ঘুরে পুনরায় বাটারমোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।