বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ ১৪৩২
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ ১৪৩২

1

লালমাই প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:০৫ এম ই-পেপার প্রিন্ট ভিউ
লালমাই প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 

মোহাম্মদ উল্লাহ – কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলার লালমাই প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি ২০২৬) বিকালে ৪টায় লালমাই প্রেস ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক, দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকা নির্বাহী সম্পাদক সাংবাদিক মো.জয়নাল আবদীন জয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, লাকসাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক বাংলা কাগজ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ শাহিন হোসেন,আমোদ – প্রমোদ ও আপ্যায়েন সম্পাদক,কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসাইন রুমন,বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম,উপজেলা বিএনপির সদস্য মোঃ ইদ্রিস মিয়া,লালমাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ইন্জিনিয়ার মোঃ সাদ্দাম বিন হোসাইন, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক জহির,বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের, সাংগঠনিক সম্পাদক দৈনিক সমাজকন্ঠ স্টাফ রিপোর্টার তোফায়েল মাহমুদ ভূইয়া(বাহার),অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মো. আনোয়ার হোসেন,সাবেক দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকা সাংবাদিক মোঃ সামছুল আলম মনির,দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সাংবাদিক খান মোহাম্মদ রুবেল,ক্র‍ীড়া সম্পাদক ও
দৈনিক কুমিল্লা কণ্ঠ ও এসডি টেলিভিশনের সাংবাদিক মো. আহসান উল্লাহ রাজু, সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকার সাংবাদিক রবিন মজুমদার,সদস্য ও
দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিক মো. আজহারুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশসেবা পত্রিকা সাংবাদিক মোঃ মতিউর রহমান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সাংবাদিক মো. সালামত উল্লাহ, শিক্ষা সম্পাদক ও দৈনিক বাংলা আলোড়ন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক একাত্তর পত্রিকার সাংবাদিক খন্দকার আবাদ মিয়া,সদস্য ও কুমিল্লা ফ্যাশন ডিজাইন এন্ড টেক্সটাইল (MIFT) ইউভার্সিটির ভাইস প্রিন্সিপাল ও দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির সাংবাদিক অধ্যাপক হাসানুজ্জামান হাসনাত,সদস্য ও দৈনিক ডাক প্রতিদিন পত্রিকা সাংবাদিক মোঃ মনসুর লোকমান রাকিব, সদস্য ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সাংবাদিক মো. মাইন উদ্দিন, সদস্য ও বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক রোকেয়া আক্তার রুবি সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, লালমাই উপজেলা প্রতিষ্ঠার পরবর্তী সময়ে ২০১৮ সালের ১ জানুয়ারি উপজেলার একমাত্র পেশাজীবী সাংবাদিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে লালমাই প্রেস ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি লালমাই উপজেলার সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি সুখে-দুঃখে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে লালমাই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজনদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহবুবুর রহমান কাশেম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব খান মোহাম্মদ রুবেল হোসেন, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোহাম্মদ আনোয়ার হোসেন, উদীয়মান সাংবাদিক হিসেবে মোঃ আজহারুল ইসলাম রাকিব কে সম্মাননা স্মারক -২০২৬ প্রদান এবং অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের শেষে লালমাই প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন,
“সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ রক্ষায় লালমাই প্রেস ক্লাব আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে।

1

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয়ের সাথে মির্জাপুর উপজেলা প্রশাসন কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয়ের সাথে মির্জাপুর উপজেলা প্রশাসন কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে জনাব মোঃ আজমুল হক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় মির্জাপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা প্রশাসন সভা কক্ষে এই মত বিনিময় সভা শুরু হয় । অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)ঢাকা মোঃ আজমুল হক ,মির্জাপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে নির্বাচন বিশৃঙ্খলা মুক্ত সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় সে লক্ষ্যে সকলেই কাজ করবেন । মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন , সহকারি কমিশনার ভূমি মোঃ তারেক আজিজ , মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ও সি )আব্দুল্লাহ আল মামুন সহ মির্জাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন ।

1

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিটের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিটের সৌজন্য সাক্ষাৎ

 

আনোয়ার হোসেন:

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিটের সাংবাদিকবৃন্দ ।
২২ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নিবার্হী অফিসার মহোদয়ের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন মির্জাপুর একটি শান্তিপূর্ণ উপজেলা । তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করার কথা বলেন এবং সব সময় সাংবাদিকদের প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিটের সভাপতি মোঃ মিজানুর রহমান,।সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি লুৎফর রহমান অরেঞ্জ , সহ-সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া , প্রচার সম্পাদক সাইদুর রহমান শাকিল , দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়া ,কার্যকারী সদস্য আনোয়ার হোসেন আবিদ ,মোঃ জাহাঙ্গীর মিয়া ও জাহাঙ্গীর আলম ।

1

গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম
গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

গ্রাম আদালতের বিচার্য মামলা কোনো অবস্থাতেই শালিসের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে না—এমন মন্তব্য করেছেন মাদারীপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোছাঃ জেসমিন আকতার বানু।
গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম, কাজীবাকাই ও ডাসার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের ডকুমেন্টেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি জানান, বালিগ্রাম ইউনিয়নে প্রকল্প শুরুর পর থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ৭৩টি মামলা দায়ের হয় এবং সবগুলোই নিষ্পত্তি ও বাস্তবায়ন করা হয়েছে। এ ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে আদায়কৃত ক্ষতিপূরণের পরিমাণ ২৯ লাখ ২০ হাজার টাকা।
অপরদিকে কাজীবাকাই ইউনিয়ন পরিষদে একই সময়ে মোট ৬৬টি মামলা দায়ের, ৬৬টি নিষ্পত্তি এবং ৬৬টি বাস্তবায়ন করা হয়েছে। এখানে আদায়কৃত মোট ক্ষতিপূরণের পরিমাণ ৪১ লাখ ৭৪ হাজার ১০০ টাকা।
ডাসার ইউনিয়ন পরিষদে প্রকল্প শুরুর পর থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ৪৪টি মামলা দায়ের হয়। এছাড়া উচ্চ আদালত থেকে প্রাপ্ত ১টি মামলাসহ মোট ৪৫টি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি ও বাস্তবায়ন করা হয়েছে। এ ইউনিয়নে মোট ক্ষতিপূরণের পরিমাণ ৩৩ লাখ ৭ হাজার টাকা।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরও বলেন, গ্রাম আদালতের সকল নথি ও রেজিস্টার নিয়মিত হালনাগাদ রাখতে হবে এবং এজলাসে বসেই বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে।
তিনি জানান, গ্রাম আদালতে দেওয়ানি মামলার ফি মাত্র ২০ টাকা এবং ফৌজদারি মামলার ফি ১০ টাকা। এ ছাড়া আদালতে কোনো অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় না। নির্ধারিত দিনে প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের শুনানি কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আল মামুন, ডাসার উপজেলা (মাদারীপুর)। এছাড়াও উপস্থিত ছিলেন ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও এএসিও, কাজীবাকাই ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও এএসিও এবং ডাসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, এএসিওসহ গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।