1
পাঁচে পাঁচ ধানের শীষ, সুনামগঞ্জে বড় জয়

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রাতভর ভোট গণনা শেষে সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া। সবকটি কেন্দ্রের গণনা সম্পন্ন হওয়ার পর এ ফলাফল জানানো হয়।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর):
এ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। মোট ১৭৭টি ভোটকেন্দ্রের ফল গণনা সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা):
বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। এ আসনের ১১১টি কেন্দ্রের ফল গণনা শেষ হয়েছে।
সুনামগঞ্জ-৩ (জগন্নাপুর ও শান্তিগঞ্জ):
ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। ১৪৭টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর):
বিএনপির প্রার্থী নূরুল ইসলাম ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শামস উদ্দীন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৬ ভোট। এ আসনের ১১৫টি কেন্দ্রের গণনা সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার):
ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট। ১৭০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পূর্ণাঙ্গ ফলাফল গেজেট আকারে প্রকাশিত হলে তা চূড়ান্ত বলে গণ্য হবে।




