শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২

1

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ এম ই-পেপার প্রিন্ট ভিউ
সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়

সাহেদ আলী = সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিশের প্রার্থী মুফতি আব্দুর রউফ সরকার (রিকশা প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট।ফলে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৭ হাজার ৬৬১ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন ভিপি আয়নুল হক।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,পুরো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সুষ্ঠ,সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে। কোথাও কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ অংশগ্রহণে নির্বাচন ছিল উৎসবমুখর।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪১ হাজার ৫৫২ জন।১৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৫৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন,যা উল্লেখযোগ্য ভোটার উপস্থিতির প্রমাণ বহন করে।

বেসরকারি ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।তবে সার্বিকভাবে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত ছিল।

1

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের ঝড়: বড় ব্যবধানে জয়ী কামরুজ্জামান কামরুল, জামানত হারালেন মুজ্জাম্মিল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ পিএম
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের ঝড়: বড় ব্যবধানে জয়ী কামরুজ্জামান কামরুল, জামানত হারালেন মুজ্জাম্মিল হক

 

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। ফলে ৬৮ হাজার ৮০৮ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন কামরুজ্জামান কামরুল।

অন্যদিকে বাংলাদেশ নেজামে ইসলামের প্রার্থী মুজ্জাম্মিল হক বই প্রতীকে মাত্র ১ হাজার ১৮৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। নিজ কেন্দ্রেও তিনি উল্লেখযোগ্য ভোট পাননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ আসনের চারটি উপজেলায় মোট ২৩টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে ১৭৭টি কেন্দ্রের ফলাফল একত্র করে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, সব কেন্দ্রের ফলাফল সমন্বয়ের পর এই ফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে নিশ্চিত হবে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে উপজেলা হলরুমে ফল ঘোষণা করা হয়। এ সময় ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ-১ আসনে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

1

ফেনীর তিন টি আসনের পোস্টাল ভোট সহ চুড়ান্ত ফলাফল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫০ এম
ফেনীর তিন টি আসনের পোস্টাল ভোট সহ চুড়ান্ত ফলাফল

 

মহিউদ্দিন মহি খন্দকার= ভ্রাম্যমান প্রতিনিধি:

গত, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ফেনী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত
জেলা প্রশাসনের তথ্য সুত্রে জানান;আসন ফেনী- ১ এর চুড়ান্ত ফলাফল:-আসন নম্বর-২৬৫
মোট কেন্দ্র- ১২১ প্রাপ্ত কেন্দ্র- ১২১
প্রার্থী-রফিকুল আলম মজনু , প্রতীক- (ধানের শীষ)-১,১৯,৯০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
প্রার্থী- এসএম কামাল উদ্দিন প্রতীক- (দাঁড়িপাল্লা) ভোট- ৫৮,৬১৫

হ্যাঁ-১,৩৯,৫৪৯
না-৬০,৪৫৮
——
চুড়ান্ত ফলাফল-আসন ফেনী- ২
আসন নম্বর-২৬৬ মোট কেন্দ্র- ১৪৬
প্রাপ্ত কেন্দ্র-১৪৬;
প্রার্থী-অধ্যাপক জয়নাল আবদিন প্রতীক- (ধানের শীষ) ভোট- ১,৩১,২১০ পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

প্রার্থী- মজিবুর রহমান মঞ্জু, প্রতীক- ঈগল ভোট- ৮০,০৫৮;

হ্যাঁ-১,৩৮,৭৩২
না- ৭২,৫৩৩
——-
চুড়ান্ত ফলাফল- মোট কেন্দ্র- ১৬১/১৬১ ফেনী-০৩ সংসদীয় আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর প্রাপ্ত ভোট : ১,৫৭,৪২৫ (ধানের শীষ) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ১০৮,১৬০ (দাড়ি পাল্লা) ভোট পেয়েছেন।

হ্যাঁ-১,৬১,৩২১
না- ১,০০,০১৪

উল্লেখ্য নির্বচিত এই তিন জকে ফেনী চ্যারিটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং প্রার্থীদের সুস্বাস্থ্য সহ দীর্ঘায়ু কামনা করেন।

দলীয় প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা গিয়েছে: শুক্রবার বাদ জুমা সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কোন ধরনের আনন্দ মিছিল বের করা হবে না।

1

সিরাজগঞ্জ-৪ আসনে পোস্টাল ভোটে দাঁড়িপাল্লার বিজয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ এম
সিরাজগঞ্জ-৪ আসনে পোস্টাল ভোটে দাঁড়িপাল্লার বিজয়

সাহেদ আলী = সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপি হেভিওট নেতা এম. আকবর আলীকে পেছনে ফেলে বিজয়ের মালা গলায় পরেছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাও: রফিকুল ইসলাম খান।তবে এ নির্বাচনে তিনি পোস্টাল ব্যালটে চমক দেখিয়ে জিতেছেন।
উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়,এম আকবর আলী ধানের শীষে ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট আর মাও: রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লায় পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট।ব্যালট ভোটে ব্যবধান ৭৬৫ হওয়ায় চূড়ান্ত বিজয়ী তখনো নিশ্চিত ছিল না।
চূড়ান্ত বিজয় নিশ্চিত করার লক্ষ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করা হয়।বৈধ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ২১ টি।জামায়াতের প্রার্থী মাও: রফিকুল ইসলাম খান এতেই বাজিমাত করে ফেলেন।তিনি পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।অন্যদিকে এগিয়ে থাকা বিএনপির এম আকবর আলী ৮২০ ভোট পেয়ে পিছিয়ে যান।

১৪৭টি কেন্দ্রের ভোটের সাথে পোস্টাল ব্যালটের ভোট গণনার পর দেখা গেছে, জামায়াতের রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট।অন্যদিকে বিএনপির এম. আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।ফলে রফিকুল ইসলাম খান ৫৯৪ ভোটের ব্যবধান নিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।