বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

বারহাট্টায় বজ্রপাতে ১ জনের মৃত্যু।

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১০:৫০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বারহাট্টায় বজ্রপাতে ১ জনের মৃত্যু।

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা প্রতিনিধি):

নেত্রকোনার বারহাট্টা ফিসারির মাছ পাহারা দেওয়ার সময় বজ্রপাতে সেলিম সিদ্দিকী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ ডেমুরা গ্রামে এ ঘটনা ঘটে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সেলিম সিদ্দিকী দক্ষিণ ডেমুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় নিজের ফিসারির মাছ পাহারা দিতে বাড়ি থেকে বের হন সেলিম সিদ্দিকী। ফিসারির কাছে গেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ফিসারির পাড়েই লুটিয়ে পড়েন তিনি। বৃষ্টি থামলে আশপাশের লোকজন ফিসারির পাড়ে সেলিমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

1

মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশির আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশির আর নেই

এস এম সোহাগ কাজী – মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের প্রবীণ সাংবাদিক, লেখক ও সংস্কৃতি ব্যক্তিত্ব ইয়াকুব খান শিশির আর নেই। তিনি আজ ভোররাত ৪টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইয়াকুব খান শিশির মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক, দৈনিক সমকাল ও বাংলাভিশন টেলিভিশনের সাবেক মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন লেখক ও সংস্কৃতি ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। শিক্ষাক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।
তার মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিক মহল, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিকতা ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান মাদারীপুরবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মরহুমের জানাজা নামাজ আজ বাদ জোহর মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন—আমিন।