শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধনবাড়ীতে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১০:২৭ এম ই-পেপার প্রিন্ট ভিউ
ধনবাড়ীতে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত 

মো: রনি, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা  বলিভদ্র ইউনিয়ন বিএনপির আয়োজনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উক্ত দোয়া মাহফিল ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধনবাড়ী উপজেলা ও বলিভদ্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান,  উক্ত অনুষ্ঠানে  মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইজাজুল হক সবুজ,

মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি সভাপতি এস এম এ সোবহান, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন।

কেরামজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত স্বরণকালের বিএনপির জনসভায় আরো উপস্থিত ছিলেন
ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার ( মিন্টু)
ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ মো: খাইরুল ইসলাম ( মুন্সি),  যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো : শাহ্ পরানুল ইসলাম ( রনি ) ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা অনুষ্ঠানের নিউজ কভারেজ করেন।

আরো উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন খান সুজন,যুগ্ম আহ্বায়ক, ধনবাড়ী উপজেলা ছাত্রদল। যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ধনবাড়ী ও মধুপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম