শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৩:২৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

মো: রনি, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলায় ধনবাড়ী ও মধুপুর উপজেলায় আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গরিবের ‘রাজপ্রাসাদ’ খ্যাত ঐতিহ্যবাহী মাটির ঘর। মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি, পারিবারিক নিরাপত্তা ও রুচিবোধের পরিবর্তনের কারণে মানুষ এখন আর মাটির ঘরে থাকতে চায় না।

সচ্ছল মানুষেরা এখন বহুতল ভবন পাকা দালানের মধ্যেই থাকতে স্বস্তিবোধ করেন। এতে করে দ্রুতই বিলুপ্ত হচ্ছে মাটির ঘর। একসময় টাঙ্গাইল জেলার ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিভিন্ন   এলাকায় বেশিরভাগ বাড়িতে ছিল মাটির ঘর। কিন্তু

মানুষের রুচিবোধের পরিবর্তন ও অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির কারণে বর্তমানে ঐসব বাড়িতে মাটির ঘরের জায়গায় শোভা পাচ্ছে বিভিন্ন ডিজাইনের পাকা দালান বাড়ি। টাঙ্গাইল  জেলার ধনবাড়ী ও মধুপুর উপজেলায় বিভিন্ন গ্রামে বেশিরভাগ মানুষের বাড়িতেই ছিল মাটির ঘর। বর্তমানে ঐসব গ্রামের হাতেগোনা কিছু বাড়িতে মাটির ঘর থাকলেও অধিকাংশ বাড়িতে নির্মিত হয়েছে দালান ঘর ও সেমি-পাকা টিনের ঘর।

তবে বর্তমানে বিলুপ্তপ্রায়। এ অঞ্চলের কৃষাণ-কৃষাণী ও তাদের ছেলে-মেয়েরা মিলেই অল্প কয়েক দিনেই তৈরি করতেন। মাটিতে কোদাল দিয়ে ভালো করে গুড়িয়ে নেওয়া হতো। তারপর পরিমাণ মতো পানি মিশিয়ে থকথকে কাঁদা বানাতেন। সেই মাটি দিয়েই হয় ঘর। অল্প-অল্প করে কাঁদা মাটি বসিয়ে ৭ ফুট থেকে ৮ ফুট উচ্চতার পূর্ণাঙ্গ ঘর তৈরি করতে সময় লাগতো মাত্র মাস খানেক। সম্পূর্ণ হলে তার উপর ছাউনি হিসেবে ব্যবহার হয় ধানের খড়। এমনভাবে ছাউনি দেয়া হয় যেন ঝড়-বৃষ্টি কোন আঘাতেই তেমন একটা ক্ষতি করতে না পারে। কাল পরিক্রমায় বর্তমানে অর্থনৈতিক স্বচ্ছল পরিবারের লোকজন মাটির দেয়াল দিয়ে উপরে টিনের চালা দেন তারা। আবার ধনীদের বাড়ীতে থাকতো বিভিন্ন নকশা করা দুই তালা ঘর। আর্থিক স্বচ্ছলতা এবং এলাকায় ইট ভাঁটির কারণে বাপ-দাদার আমলের দোতলা মাটির ঘরটিও ভেঙে পাকাঘর তৈরি করেছেন। তবে কিছু এলাকায় এখনও কিছু কিছু বাড়িতে মাটির ঘর রয়েছে।

1

যশোর শার্শা থানাধীন কাশিপুর বাজার এলাকা ডিবি অভিযানে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKuf) সহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৪২ এম
যশোর শার্শা থানাধীন কাশিপুর বাজার এলাকা ডিবি অভিযানে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKuf) সহ মাদক ব্যবসায়ী আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

গত, ১১/৩/২০২৬ তারিখ বেলা ১৪.৪৫ ঘটিকার সময় যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি), যশোরের এসআই (নিঃ)/ শিবু মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম শার্শা থানাধীন কাশিপুর বাজার সংলগ্ন জনৈক আমিনুল মেম্বার এর ধানী জমির পশ্চিম পার্শ্বে চৌগাছা টু শার্শা গামী পাকা রাস্তার উপর হতে মোঃ মিনহাজ ব্যাপারী (২৩) কে তার হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ৭৫ (পঁচাত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKUF) সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

আসামীর নাম ও ঠিকানাঃ-

০১। মোঃ মিনহাজ ব্যাপারী (২৩)
পিতা- সানাউল্লাহ ব্যাপারী
সাং- গোপীনাথপুর, থানা- শার্শা, জেলা- যশোর

উদ্ধারঃ-

০১। ৭৫ (পঁচাত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKUF)।

1

সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৩৮ এম
সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৬ হাজার ৮৪১টি পরিবারের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দেয়া হয়েছে।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হচ্ছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,৬ টি ইউনিয়নের মধ্যে রামকৃঞপুর ইউনিয়নে ২১২৯,সলঙ্গা ইউনিয়নে ২৭৬০,হাটিকুমরুল ইউনিয়নে ৩৩৬১,নলকা ইউনিয়নে ৩২০০,ঘুড়কা ইউনিয়নে ২৮৯১ ও ধুবিল ইউনিয়নে ২৫০০টিসহ মোট ১৬ হাজার ৮৪১ টি হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হবে।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত চাল ইতিমধ্যেই উত্তোলন ও যথাযথ ভাবে বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসক/প্যানেল চেয়ারম্যানগণকে বলা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ জানান,ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ এর চাল উত্তোলন করে সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হবে।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।