বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি  উদ্বোধনের অপেক্ষায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:৫৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি  উদ্বোধনের অপেক্ষায়

 

মো. রনি ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি:

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা আগামি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যমুনা নদীর ওপর নির্মাণাধীন রেলসেতুর উদ্বোধন করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, যমুনা সেতু পূর্ব ও পশ্চিম রেল স্টেশনে শুরু থেকে কম্পিউটার ভিত্তিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বা কম্পিউটার বেইজড ইন্টারলিঙ্ক সিস্টেম (সিবিআইএস) চালু করা সম্ভব হচ্ছে না। ফলে প্রথম দিকে সেতুতে পূর্ণগতি অর্থাৎ ১২০ কিলোমিটার বেগ পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসি এবং ভারত থেকে প্রযুক্তিপণ্য আমদানিতে জটিলতার কারণে সেতুর দুই পাশের স্টেশনে শুরু থেকে সিবিআইএস চালু করা যাচ্ছে না। ফলে এ সময়টাতে ট্রেনের গতি অনেক কম থাকবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামি বছরের মার্চ মাসের মধ্যে সিবিআইএস চালু করা সম্ভব হবে।

রেল কর্তৃপক্ষের তথ্যমতে, যমুনা বহুমুখী সেতুর ৩০০ মিটার উত্তরে সমান্তরাল ভাবে নির্মাণাধীন প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ রেলসেতুর জন্য সাড়ে ৭ কিলোমিটারের বেশি রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাংকমেন্ট এবং লুপ, সাইডিংসহ মোট ৩০ দশমিক ৭৩ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে।

রেলওয়ের তথ্যমতে, বর্তমানে যমুনার ওপর নির্মিত যমুনা বহুমুখী সেতুতে যে মিটারগেজ রেললাইন রয়েছে- তাতে সর্বোচ্চ ৪৩ দশমিক ৭০ কিলো-নিউটন/মিটার ওজন বহন করা সম্ভব। তাই ট্রেনে বেশি বগি যুক্ত করার সুযোগ নেই। এছাড়া এক লাইনের সীমাবদ্ধতা থাকায় বেশি ট্রেন চালানোও সম্ভব নয়।

প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডব্লিউডি-১ ও ডব্লিউডি-২ নামে দুটি প্যাকেজে পাঁচটি জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। সেতুর উভয় প্রান্তের দুই স্টেশনে ডব্লিউডি-৩ নামে অপর একটি প্যাকেজের আওতায় সিগন্যালিং সিস্টেম স্থাপনের কাজ করা হচ্ছে। সিবিআইএস চালু করার কাজে জাপানি বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান হিটাচির সহায়তা নিচ্ছে রেলওয়ে। ভারতে হিটাচির পণ্য উৎপাদন কারখানা থাকায় জাপানি ঠিকাদাররা সেখান থেকেই পণ্য আমদানি করছিলেন। ঠিকাদাররা সম্প্রতি সেখান থেকে পণ্য আমদানি করতে কিছু জটিলতায় পড়েছেন। প্রকল্প পরিচালকের দপ্তর ওই জটিলতা নিরসনে রেলওয়ে ঠিকাদারদের তাগিদ দেওয়া অব্যাহত রেখেছে।

দেশের দ্বিতীয় বৃহত্তর রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, নতুন এই রেলসেতু দিয়ে প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। যদিও সিবিআইএসের কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৪০-৪২ শতাংশ। সেতু উদ্বোধন হওয়ার পরে এ পদ্ধতি চালু করতে আরও দু-তিন মাস লাগতে পারে।

তিনি আরও জানান, এছাড়া সিগন্যাল সিস্টেম সাধারণত স্টেশনে থাকে, সেতুতে থাকে না। তাই গতি পেতে তেমন কোন সমস্যা হবে না। আগামি মার্চ মাসের শেষ দিকে কম্পিউটার ভিত্তিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বা কম্পিউটার বেইজড ইন্টারলিঙ্ক সিস্টেম (সিবিআইএস) চালু করা সম্ভব হবে। আপাতত প্রথাগত নন-ইন্টারলিঙ্ক ব্যবস্থায় ট্রেন চালাতে হবে।

তবে বিশেষজ্ঞদের মতে, আধুনিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা চালু না হলে ট্রেনের গতি কমে সময়ের অপচয় হওয়া ছাড়াও নিরাপত্তার দিকে ঘাটতি থাকবে। এ থেকে জটের আশঙ্কাও রয়েছে।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান জানান, কম্পিউটার ভিত্তিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বা কম্পিউটার বেইজড ইন্টারলিঙ্ক সিস্টেম (সিবিআইএস) চালু না হলে পশ্চিমাঞ্চলের রেলপথে নিরাপত্তাগত শঙ্কা থেকে যাবে।

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের শুরুতে সিগন্যাল সিস্টেমের ওপর অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। যে প্রকল্পের মূল উদ্দেশ্য ট্রেনের গতি বাড়িয়ে শিডিউল বিপর্যয় কমানো। সেখানে নন-ইন্টারলিঙ্ক সিস্টেম চালু থাকলে যাত্রীসেবার মান বিন্দুমাত্র বাড়বে না। এতে রেলপথে যাত্রী ঝুঁকি থেকে যাচ্ছে।

রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, সিবিআইএস চালুর বিষয়টি প্রকল্প পরিচালক ভালো বলতে পারবেন। তবে এটা সময়ের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। দেরি হলেও ১৫ দিন থেকে ১ মাসের বেশি সময় লাগবেনা।

রেলসেতুর উদ্বোধনের পর এ রুটে নতুন ট্রেন যুক্ত করা হবে কি না জানতে চাইলে মহাপরিচালক আরও বলেন, ঢাকার সঙ্গে ওই অঞ্চলে নতুন ট্রেন যুক্ত করা কঠিন হয়ে যাবে। থার্ড বা ফোর্থ লাইন চালু না হলে নতুন ট্রেনের ক্যাপাসিটি তৈরি হবে না। নতুন ট্রেন এলেও জয়দেবপুর বা টঙ্গী পর্যন্ত চালানো যেতে পারে। এতে পুরোপুরি সুফল আসবে না।

1

নববর্ষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম
নববর্ষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান
মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
সকালে যশোর টাউন হল ময়দান থেকে শুরু হয় এক আনন্দঘন বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি যশোর প্রধান ডাক অফিস কোটমোর হয়ে পুনরায় টাউন হল ময়দানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রংবেরঙের বৈশাখী সাজ ও ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা পুরো শহরে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব  সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং সর্বস্তরের জনগণের সাথে আনন্দ ভাগাভাগি করেন।উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পহেলা বৈশাখ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসবকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এই প্রাণের উৎসবে অংশ নিতে পারেন।
পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের সূচনায় সকলের জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশায় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
যশোর জেলা পুলিশ
“আপনার নিরাপত্তায় সর্বদা প্রস্তুত”

1

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অভয়নগর থানা এলাকার  মাদক সম্রাজ্ঞী লিপি গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম
যশোরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অভয়নগর থানা এলাকার  মাদক সম্রাজ্ঞী লিপি গ্রেফতার
মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ১৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক ১৮:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভা বুইকারা ০৫ নং ওয়ার্ডের জনৈকা মোছাঃ লিপি আক্তার (৪০) এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মোছাঃ লিপি আক্তার (৪০)  নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করলে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ উপস্থিতিতে ধৃত আসামী মোছাঃ লিপি আক্তার (৪০) এর পরিহিত শাড়ির আচঁলে বাধা অবস্থায় ০১ টি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনে রক্ষিত ১৫০ (একশত পঞ্চাশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারী পুলিশের সহয়তায়  উদ্ধারপূর্বক ঘটনাস্থলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোছাঃ লিপি আক্তার (৪০) এর বিরুদ্ধে পূর্বের সর্বমোট ২৫ টি মাদকদ্রব্যের মামলা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আসামীকে ইং ১৪/০৪/২০২৬খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীর নাম ও ঠিকানা
১। মোছাঃ লিপি আক্তার (৪০)
স্বামী- মৃত হিরু মোল্লা, পিতা- মৃত সামেদ আকন, সাং- বুইকারা(আকুঞ্জিপাড়া, ০৫ নং ওয়ার্ড, নওয়াপাড়া পৌরসভা), থানা-অভয়নগর, জেলা- যশোর।
জব্দঃ
০১। ১৫০ পিচ ইয়াবা
০২। নগদ ৪০০০/-(চার হাজার) টাকা।

1

বকশীগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ পিএম
বকশীগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন পালিত হয়েছে

Oplus_131072

 

জামালপুরজেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনর মধ্যদিয় বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।

শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনে মেতে ওঠে সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখি শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ শিরোনামে গান ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয় ।

বৈশাখি শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স , পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ অনেকেই। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানারা, স্থানীয় গনমাধ্যম কর্মীরা সহ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে বিভিন্ন অনুষ্ঠানের অংশ গ্রহন কারী  বিজয়ী  শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তোলে দেন অতিথি’রা।