বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধনবাড়ীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত।

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:১৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ধনবাড়ীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত।

মো: রনি, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি:

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে, টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে  উপজেলার  সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য  র‍্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে
উপজেলা সমবায় সহকারী পরিদর্শক
মোহাম্মদ মিজানুর রহমান এর সঞ্চালনায়    উপজেলা সমবায় কর্মকর্তা, মোহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা।

আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী  পৌর বিএনপির সভাপতি এস.এম.এ. ছোবহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান বিএসসি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লেবু, মো. আব্দুর রাজ্জাক সভাপতি জাগরণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হাই,  ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মজনুর রহমান,  হুমায়ুন কবির,  ধনবাড়ী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান, সাংগঠনিক সম্পাদক মো. রনি সহ   প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমবায় সমিতির নিবন্ধিত বিভিন্ন সমিতির সদস্য বৃন্দরা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা সমবায় কর্মকর্তা, মোহাম্মদ জাকির হোসেন তিনি বলেন, সমবায় সমিতির মাধ্যমে যে কোন ছোট কাজকে বড় করা সম্ভব। ব্যক্তিগত উদ্যোগে যে কাজকে এগিয়ে নেয়া সম্ভব হয় না সমবায় সমিতির মাধ্যমে সেই কাজকে এগিয়ে নেয়া যায়। তাই সমবায় সমিতির মাধ্যমে উন্নয়ন মুখী কাজ করা গেলে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
আলোচনা সভায় অনেকেই উন্নয়নমূলক বক্তব্য রাখেন।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম